ছবি-সংগৃহীত
সারাদেশ

কোটি টাকার হেরোইন ও ইয়াবা উদ্ধার

জেলা প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এক কোটি টাকা মূল্যের হেরোইন, ২৮ হাজার পিস ইয়াবা ও ৭৭ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আরও পড়ুন : অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকালে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

এরআগে গতকাল (বুধবার) রাত ১২টা ২০ মিনিটের দিকে উপজেলার চাকপাড়া, তেলকুপি এবং আজমতপুর সীমান্তে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, বিজিবির একটি বিশেষ টহল দল চাকপাড়া, তেলকুপি এবং আজমতপুর সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে অভিযান পরিচালনা করে মালিকবিহীন এক কেজি হেরোইন, ২৮ হাজার পিস ইয়াবা ও ৭৭ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে। অভিযানে নেতৃত্ব দেন বিজিবি-৫৯ (রহনপুর) ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া।

আরও পড়ুন : নোয়াখালীতে ভিটিতে পড়ে ছিল লাশ

গোলাম কিবরিয়া জানান, ভারতীয় চোরাকারবারীরা যাতে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে না পারে সেই লক্ষ্যে সীমান্তে টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে। এছাড়া মাদক ও অবৈধ চোরাচালান বন্ধে ব্যাটালিয়ন সদর দফতর হতে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শ্রীনগরে শীর্ষ সন্ত্রাসী বিকাশ গ্রেপ্তার, পিস্তল-গুলি উদ্ধার

মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে আলোচিত সন্ত্রা...

বামনায় মায়ের মৃত্যুতে অসহায় শিশু সন্তান

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে সড়ক...

মিরপুরে পোশাক শ্রমিকদের অবরোধের চেষ্টা, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে রাজধানীর মির...

নারায়ণগঞ্জে একরাতে ৩ বাস ও ২ লেগুনায় আগুন

নারায়ণগঞ্জ সিটির সিদ্ধিরগঞ্জ ও রূপগঞ্জে এক রাতে পৃ...

পর্যটন কার্নিভাল স্থানে গাছ কাটার খবর অপপ্রচার

সমাজিক যোগাযোগ মাধ্যমে ঝাউবাগান কেটে পরিবেশ ধ্বংস...

১৪টি প্রদেশ করার গুঞ্জনে তোলপাড় পাকিস্তানে!

পাকিস্তানের বিদ্যমান প্রশাসনিক কাঠামোতে ঐতিহাসিক পরিবর্তনের গুঞ্জন শুরু হয়েছে...

কেরানীগঞ্জে একদিনে রেকর্ড ১১ বাসায় চুরি

ঢাকার অদূরে দক্ষিণ কেরানীগঞ্জে সংঘবদ্ধ এক চোরচক্রে...

কুলাউড়ার সাবেক এমপি শাহীনের বিরুদ্ধে বিস্ফোরক ও হত্যা মামলা

মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সাবেক স্বতন্ত্র সংসদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা