ছবি: সংগৃহীত
সারাদেশ

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনা, নিহত বেড়ে ৫

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় বাসের সাথে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৫ জন হয়েছে। এ ঘটনায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন থাকা আরও একজনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

আরও পড়ুন : সৌদি আরবে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকাল ৮ টার দিকে উপজেলার রায়খালী এরিনা কমপোজিট অ্যান্ড স্পিনিং ইন্ড্রাস্টি লিমিটেডের সামনে এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা সবাই অটোরিকশার যাত্রী।

দুর্ঘটনায় নিহতরা হলেন- মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার মো. আদিলের স্ত্রী অঞ্জনা বেগম (৪০), ফটিকছড়ি উপজেলার জালাল আহাম্মদের ছেলে মো. সেলিম (৪৫), পটিয়ার মৃত বলরাম দের ছেলে বাবুল দে (৬০) ও একই উপজেলার নুরুল ইসলামের ছেলে মো. করিম (৫৪)। নিহত আরেকজনের (আনুমানিক ২৫ বছর বয়সী যুবক) পরিচয় জানা যায়নি।

আরও পড়ুন : চট্টগ্রামে সড়ক দুর্ঘটনা, নিহত ৪

এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় মো. জলিল (২৪) নামে একজন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

দুর্ঘটনার পর বাসটি জব্দ করেছে পুলিশ। একই সাথে বাসটির চালক জাকির হোসেনকে (৩০) আটক করা হয়েছে। তিনি নেত্রকোনার মদন উপজেলার আব্দুল হাশেমের ছেলে।

আরও পড়ুন : পাহাড়ে শুরু হ‌লো সাংগ্রাই

জানা গেছে, সকালে পটিয়া থেকে বোয়ালখালীর দিকে অটোরিকশাটি যাচ্ছিল। এ সময় বোয়ালখালীর হাওলাপুরী দরবার শরীফ থেকে পটিয়ার দিকে যাচ্ছিল বাসটি, যার গন্তব্য ছিল নেত্রকোনা।

সকাল সোয়া ৮ টার দিকে এরিনা কমপোজিট অ্যান্ড স্পিনিং ইন্ডাস্ট্রি লিমিটেডের সামনে এলে রাস্তায় ২ টি যানের মুখোমুখি সংঘর্ষ হয়।

আরও পড়ুন : ডা. জাফরুল্লাহর মরদেহে সর্ব সাধারণের শ্রদ্ধা

এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ৪ জন মারা যান। আহত ২ জনকে চমেক হাসপাতালে পাঠানো হলে সেখানে একজনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাকি একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

বোয়ালখালী থানার পরিদর্শক (তদন্ত) মহিউদ্দিন সুমন জানান, দুর্ঘটনায় এক নারীসহ ৪ জন ঘটনাস্থলে মারা গেছেন। অটোরিকশাচালকসহ ২ জনকে উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন : মিয়ানমারে বিমান হামলায় নিহত বেড়ে ১৩৩

এ ঘটনায় বাস চালককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একই সাথে বাসটিও জব্দ করে থানায় আনা হয়েছে।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক জানান, বোয়ালখালী সড়ক দুর্ঘটনায় আহত ২ জনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে একজনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেছেন। আহত আরেকজনকে হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

ফ্রান্স-জার্মানির ওপর খেপলেন ট্রাম্প

বিশ্ববাজারে জ্বালানির দাম বাগে আনতে এবার জার্মানি ও ফ্রান্সের ওপর কড়া চাপ সৃষ...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলা

সৌদি আরবের পবিত্র নগরী মদিনার একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন...

গঠনমূলক সমালোচনা শুনতে প্রস্তুত সরকার : স্থানীয় সরকারমন্ত্রী

দেশের প্রশাসনিক কার্যক্রমে কোনো ভুলত্রুটি দেখা দিলে তা বিনা দ্বিধায় ধরিয়ে দেও...

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন

আন্তর্জাতিক জ্বালানি বাজারে ফের এক বড় রকমের অস্থিরতা ও সংকটের কালো মেঘ ঘনিয়ে...

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের অনলাইন সাংবাদিকতার অগ্রপথিক ও শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা