সারাদেশ

নোয়াখালীতে ভিটিতে পড়ে ছিল লাশ

নোয়াখালী (প্রতিনিধি) : নোয়াখালীর সোনাইমুড়ীতে তিন রাস্তার মোড় সংলগ্ন ভিটিতে পড়ে ছিল এক যুবকের রক্তাক্ত লাশ।

আরও পড়ুন : চট্টগ্রামে সড়ক দুর্ঘটনা, নিহত বেড়ে ৫

নিহত শাহাদাত হোসেন (২৮) উপজেলার জয়াগ ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের বকস আলী জমাদার বাড়ির মৃত আবুল কাশেমের ছেলে।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার জয়াগ ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের মাহুতলা এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৮টার দিকে কয়েকজন পথচারী নারী উপজেলার মাহুতলা এলাকার তিন রাস্তার মোড় সংলগ্ন বাবুলের ভিটির উপর শাহাদাতের রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে। তাৎক্ষণিক তারা বিষয়টি স্থানীয় নারী ইউপি সদস্যকে অবহিত করে।

খবর পেয়ে দুপুর ১২টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। স্থানীয়রা জানায়, মৃতদেহের শরীরে ধুলাবালি মিশানো এবং অসংখ্য রক্তাক্ত নীলা ফুলা জখমের চিহ্ন, হাঁটুতে রক্তাক্ত দাগ, বাম চোখে মারাত্মক আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, গতরাতে কেউ তাকে হত্যা করে ঘটনাস্থলে ফেলে যায়। লোকটি এলাকার চিহ্নিত ছিচকে চোর হিসাবে পরিচিত ছিল। স্থানীয়রা তার কর্মকান্ডে অতিষ্ঠ ছিল বলে জানান স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ উল্যা।

আরও পড়ুন : ঘর থেকে ডেকে যুবককে হত্যা

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জিয়াউল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। লাশের সুরতহাল রিপোর্ট সম্পন্ন করে মরদেহ উদ্ধার করে থানায় এনে রাখা হয়েছে। এখনো হত্যাকান্ডের সঠিক কোনো কারণ জানা যায়নি। তবে হত্যার রহস্য উদঘাটনে চেষ্টা চালাচ্ছে পুলিশ। মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ও প্রকৃত অবস্থার পর্যালোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্প...

 ‘৩০০ ফিটের’ হাল

রাজধানীর যানজট কমানো, দ্রুত যোগাযোগ নিশ্চিত করা এবং পূর্বাচল নতুন শহরের সঙ্গে...

সব সময় সবকিছু পরিকল্পনামতো হয় না

দেড় বছর পর বড় পর্দায় ফিরছেন নুসরাত ফারিয়া। আগামী ড...

জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

‘লকডাউন’ দিল্লি!

ভারতের নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিকে কেন্দ্র কর...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

‘পতনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন নরেন্দ্র মোদি’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আচরণই বলে দিচ্...

পাইকগাছায় আ’লীগ নেতা সহ গ্রেপ্তার ১৮ জন

পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৮ জন...

ক্যানসারের সঙ্গে লড়ছেন ইবরার টিপু

দেশের জনপ্রিয় ও প্রতিভাবান সুরকার ও সংগীত পরিচালক ইবরার টিপু গুরুতর অসুস্থ অব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা