ছবি : সংগৃহিত
সারাদেশ

টাঙ্গাইলে ধর্ষণ মামলার প্রতিবাদে বিক্ষোভ

খায়রুল খন্দকার, টাঙ্গাইল : টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা বাস-মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড় মনির বিরুদ্ধে ধর্ষণ মামলার প্রতিবাদে ভূঞাপুর সচেতন নাগরিক সমাজ’ এর ব্যানারে বিক্ষোভ মিছিল করা হয়।

আরও পড়ুন : সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু

সোমবার (১০ এপ্রিল) সকাল ১১ টায় উপজেলার বিভিন্ন জায়গা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে উপজেলা চত্বরে এসে জমায়েত হয়। পরে শামছুন নাহার, লাভলী জাহান ও রনি খাতুনের নেতৃত্বে বিশাল একটি মিছিল উপজেলা চত্বর থেকে শুরু করে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ইবরাহীম খাঁ সরকারি কলেজ মাঠে সমাবেশ করে।

এতে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুল ইসলাম তালুকদার মোহন, সৈয়দ মাসুদুল হক টুকু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম তোতা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যন মনিরুল ইসলাম বাবু, ইউপি চেয়ারম্যান সাইদুল ইসলাম দুদু, দুলাল হোসেন চকদার, মাহবুবুর রহমান, রফিকুল ইসলাম রফিক, নিকরাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মতিন সরকার প্রমুখ।

আরও পড়ুন : আধিপত্য বিস্তারে সংঘর্ষ, নিহত ১

এ সময় বক্তারা বলেন, ওই কিশোরী মামলায় উল্লেখ করেছে যে, সে ৩ মাসের অন্তঃসত্তা। মামলায় ধর্ষণের প্রথম ঘটনা উল্লেখ করা হয়েছে গত ১৭ ডিসেম্বর কিন্তু টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. খন্দকার সাদিকুর রহমান জানান, তার স্বাস্থ্য পরীক্ষায় দেখা গেছে সে ২৪ সপ্তাহের (৬ মাসের) অন্তঃসত্তা। মামলাটি সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত মিথ্যা ও ভিত্তিহীন। প্রতিপক্ষ তাকে ফাসানোর জন্য এই মিথ্যা মামলা করেছে। তাই অবিলম্বে এই ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।

বক্তারা বলেন, দুই দিন আগে যারা বড় মনিরকে গ্রেফতারের দাবিতে মিছিল করেছে তাদেরকে আমরা চিনি। তাদের সতর্ক করে দিচ্ছি-সাবধান হয়ে যান। মিথ্যা বানোয়াট নাটক সাজায়ে একজন জনপ্রিয় নেতাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করবেন না।

আরও পড়ুন : ১০ হাজার পিছ ইয়াবা উদ্ধার করেছে বিজিবি

বক্তারা কেন্দ্রীয় নেতৃবৃন্দের দৃষ্টি আর্কষণ করে বলেন, যারা ঘোলা পানিতে মাছ শিকার করার অপচেষ্টা করছে তাদেরকে দল থেকে দ্রুত বহিস্কার করা হোক।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা