ফাইল ছবি
সারাদেশ

আধিপত্য বিস্তারে সংঘর্ষ, নিহত ১

নিজস্ব প্রতিনিধি: বরিশালের মুলাদী উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র দুই গ্রুপের সংঘর্ষে হেলাল হাওলাদার নামে এক ব্যক্তি নিহত হয়েছে।

আরও পড়ুন: ১০ হাজার পিছ ইয়াবা উদ্ধার করেছে বিজিবি

সোমবার (১০ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বাটামারা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড চাকলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

বাটামারা ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন অশ্রু বলেন, চাকলা এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে আকন ও হাজি গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরেই দ্বন্দ্ব চলে আসছিল। এরই ধারাবাহিকতায় সোমবার রাতে হাজি গ্রুপের লোকজন আকন গ্ৰুপের দুই সহোদর হেলাল হাওলাদার ও কামাল হাওলাদারকে কুপিয়ে জখম করে। এতে ঘটনাস্থলেই হেলালের মৃত্যু হয়।

আরও পড়ুন : বাবা ও মেয়েকে কুপিয়ে জখম, গ্রেফতার ১

চেয়ারম্যান আরও বলেন, নিহত হেলাল হাওলাদারের মরদেহ স্থানীয় চৌকিদার আবু বক্করের জিম্মায় রয়েছে। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যাবে।

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তুষার কুমার মণ্ডল বলেন, একজন নিহত হওয়ার খবর পেয়েই তারা ঘটনাস্থলের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন। বাটামারা এলাকাটি দুর্গম হওয়ায় রাত সোয়া ১২টা পর্যন্ত ঘটনাস্থলে পৌঁছানো সম্ভব হয়নি।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

মুন্সীগঞ্জে রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মুন্সীগঞ্জে বিদ্যুৎ স...

পল্লবীতে ‘ল্যাংড়া’ রুবেলসহ গ্রেপ্তার পাঁচ

রাজধানীর পল্লবীতে মাদক বিক্রির ১৫ লাখ টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে গুলি করে হত...

বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

মধ্যপ্রাচ্যে জাহাজ চলাচল নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বিশ্ববাজারে আবারও...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

চাঁদা না দেওয়ায় বাবা-ছেলেসহ তিনজনকে মারধর, হত্যার হুমকির অভিযোগ

সাভারের আশুলিয়ায় চাঁদা না দেওয়ায় ডেইরি ফার্মের ভেতরে ঢুকে এক ব্যক্তি ও তাঁর দ...

গ্যাস সংকটে ১৬ মাস ধরে বন্ধ আশুগঞ্জ সার কারখানা

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে গ্যাস সংকটের কারণে টানা ১৬ মাস ধরে বন্ধ রয়েছে দেশের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা