ছবি-সংগৃহীত
সারাদেশ

সড়ক দুর্ঘটনায় গ্রাম পুলিশ সদস্যের মৃত্যু

জেলা প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় আব্দুর রশিদ (৬৫) নামের নামে এক গ্রাম পুলিশ সদস্য নিহত হয়েছেন।

আরও পড়ুন : আদালত প্রাঙ্গনে স্কুল শিক্ষককে ছুরিকাঘাত

সোমবার (১০ এপ্রিল) দুপুরে উপজেলার বেকাসাহরা-শ্রীপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুর রশিদ উপজেলার কাওরাইদ ইউনিয়নের ধামলই গ্ৰামের ইউনূস আলী দফাদারের ছেলে। তিনি কাওরাইদ ইউনিয়নে গ্রাম পুলিশে চাকরি করতেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত আব্দুর রশিদের ছোট ভাই লোকমান হোসেন বলেন, আজ দুপুর সাড়ে ১২টার দিকে বাড়ি থেকে মোটরসাইকেলে করে স্ত্রীকে নিয়ে মাওনা যাচ্ছিলেন রশিদ। তারা বেকাসাহারা গ্রামের ওয়াইদদার দিঘি এলাকায় পৌঁছলে রাস্তায় থাকা গর্তের কারণে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি গাছকে ধাক্কা দেয়। এতে আব্দুর রশিদ গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। তবে আব্দুর রশিদের স্ত্রী অক্ষত আছেন।

আরও পড়ুন : সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

ওসি এ এফ এম নাসিম বলেন, মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় একজনের মৃত্যুর খবর আমরা পেয়েছি। মারা যাওয়া ব্যক্তি গ্রাম পুলিশ সদস্য ছিলেন। নিহতের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

তুরস্ককে ৩-০ গোলে হারালো বেলজিয়াম

ক্যারিয়ারের গোধূলিলগ্নে পৌঁছেও বয়স যে শুধুই একটি সংখ্যা, তা আবারও প্রমাণ করল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা