সারাদেশ
ঠাকুরগাঁও

তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীর দলনেতা গ্রেফতার

ঠাকুরগাঁও (প্রতিনিধি) : ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন ইউনিয়নের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে দেওয়া গুচ্ছ গ্রামের ২০টি টিনের ঘর বিক্রি করার অভিযোগে তৃতীয় লিঙ্গ (হিজড়া দলনেতা ) জনগোষ্ঠীর কথিত গুরু মা’ রুবী বেগম ওরফে রুবেলকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন : ডাকাত নয় ছেলেদের হাতে বাবা খুন!

সোমবার (১০ এপ্রিল) পুলিশ আদালতে সোপর্দ করলে বিজ্ঞ বিচারক তাকে কারাগারের পাঠানোর নির্দেশ দেয়। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন ।

তিনি বলেন, ১৬ নং নারগুন ইউনিয়ন ভুমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা হাসান আলী বাদী হয়ে সরকারি ঘর বিক্রি করার অভিযোগে মামলা দায়ের করেন। এ মামলায় রোববার (৯ এপ্রিল) দিবাগত ভোর রাতে রুবেল ওরফে রুবিকে গ্রেফতার করে পুলিশ।

নারগুন ইউপি চেয়ারম্যান সেরেকুল ইসলাম বলেন, পশ্চিম নারগুন ইক্ষু খামার এলাকায় ২০১৯ সালে তৃতীয় জনগোষ্ঠীর মানুষের পুনর্বাসনে সরকার টিনের বাড়ি তৈরী করে দেয় । এরপর আশ্রয়ন প্রকল্পের আওতায় তাদের সেমিপাকা বাড়িও দেয়া হয় ।ঘরগুলো তৃতীয় লিঙ্গের মানুষদের মাঝে বরাদ্দ দেওয়া হলেও ঘরগুলো ফাঁকা পড়েছিল।এদিকে পরবর্তীতে তাদের দলনেতা রুবেল গুচ্ছগ্রামের ২০টি ঘর রাতের আধারে বিক্রি করে দেয়।এতে রাতারাতি ঘরগুলো গায়েব হয়ে গেলে প্রশাসনের টনক নড়ে।

ঠাকুরগাঁও সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আবু তাহের মো: সামসুজ্জামান বলেন সরকারি ঘর বিক্রি করে দেয়া ফৌজদারী অপরাধ। এ ঘটনায় মামলা দেওয়া হলে পুলিম আপাতত: একজনকে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে।

আরও পড়ুন : ধর্ষণের অভিযোগে তরুণ গ্রেফতার

এছাড়াও ঘটনার সঠিক তথ্য উদঘাটনে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।উপজেলা ভুমি সহকারী কমিশনার (ভুমি) তানজিলা তাসনিম কে প্রধান করে তদন্ত টিম গঠন করা হয়।৩ কার্য দিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

খাগড়াছড়িতে শুরু হয়েছে মশার বংশবিস্তার রোধ এবং পরিচ্ছন্নতা কার্যক্রম।

ডেঙ্গুর সংক্রমণ মোকাবিলায় ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তিনমাস দেশব্যাপী রাষ্ট্...

মাটিরাঙায় বনফুলের মিষ্টি খেয়ে দুই শিক্ষার্থী অসুস্থ ভোক্তা অধিকার আইনে জরিমানা

খাগড়াছড়ির মাটিরাঙায় বনফুল কোম্পানির একটি শাখায় নতুন পুরাতন নষ্ট মিষ্টি মিশ্...

ফেলে দেওয়া কলম থেকে হবে গাছ, পরিবেশ রক্ষায় অভিনব উদ্যেগ

একটি কলমের প্রয়োজন ফুরিয়ে গেলে আমরা সাধারণত তা ফেলে দেই। সেই ফেলে দেওয়া প্...

রাষ্ট্র পুনর্গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

রাষ্ট্র পুনর্গঠন করতে তরুণ সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক...

ব্যাংকে বন্ধক রাখা জমি বিক্রির অভিযোগ, বিপাকে ৫  পরিবার 

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ব্যাংকে বন্ধক রাখা ২৩ শতাংশ জ...

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

ব্যাংকে বন্ধক রাখা জমি বিক্রির অভিযোগ, বিপাকে ৫  পরিবার 

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ব্যাংকে বন্ধক রাখা ২৩ শতাংশ জ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা