ছবি : সংগৃহিত
সারাদেশ

ছেলেতে রুপান্তরিত হলেন সুমনা

গাইবান্ধা জেলা প্রতিনিধি: এক ছাত্রী মেয়ে থেকে ছেলেতে রুপান্তিত হওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। গাইবান্ধার সাঘাটা উপজেলার ঝাড়াবর্ষা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী সুমনা। হঠাৎ তার শরীরে পরিবর্তন লক্ষ্য করা যায়। একপর্যায়ে ছেলেতে রূপান্তরিত হয় মেয়েটি।

আরও পড়ুন : ছেলেতে রুপান্তরিত হলেন সুমনা

ঘটনা জানাজানি হলে,সুমনাকে একনজর দেখতে মানুষ তার বাড়িতে ভিড় করছে। এ ঘটনায় খুশি সুমনার বাবা- মা। কারণ এ দম্পতির কোনো ছেলে ছিল না। সাঘাটা উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের ঝাড়াবর্ষা গ্রামে সুমনার বাড়িতে ভিড় করছে শত শত উৎসুক নারী-পুরুষ।

সুমনার দাদি দৌলতন নেছা বলেন, গত মঙ্গলবার (২৩ মে) হঠাৎ সুমনা তার শারীরিক পরিবর্তনের কথা তাকে জানায়। সেদিন সে স্কুলেও যায়নি। বিষয়টি কয়েক দিন গোপন থাকলেও শনিবার জানাজানি হলে বাড়িতে মানুষ ভিড় করছে।

আরও পড়ুন : চট্টগ্রামে বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৪

মা লাভলী বেগম বলেন, তিন মেয়ের মধ্যে সুমনা সবার বড়। তার দাদির কাছ থেকে লিঙ্গ পরিবর্তনের বিষয়টি জানতে পেরে প্রথমে বিশ্বাস করিনি। পরে বিশ্বাস করতে বাধ্য হই।

বাবা সাইদুর রহমান বলেন, মেয়ে ছেলেতে রূপান্তরিত হয়েছে। এটা সৃষ্টিকর্তার ইচ্ছা, তার কুদরত। এতে আমি খুশি। কারণ আমাদের ছেলে ছিল না। আল্লাহ এক মেয়েকে ছেলে বানিয়ে দিয়েছেন। ছেলে হলেও সুমনার নাম কিংবা পোশাক-পরিচ্ছদে এখনও পরিবর্তন হয়নি।

আরও পড়ুন : কুমিল্লায় ট্রাকের ধাক্কায় ২ জনের মুত্যু

সাঘাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আরিফুজ্জামান বলেন, ছেলে থেকে মেয়ে আবার মেয়ে থেকে ছেলে রূপান্তরিত হওয়ার ঘটনা ঘটে থাকে। এটা সাধারণত হরমোনজনিত পরিবর্তনের কারণে ঘটে থাকে।

সুমনার ক্ষেত্রে সে ধরণের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে। পরীক্ষা-নিরীক্ষার পর বিস্তারিত জানা যাবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

অপরাধীর পরিচয়ই মুখ্য, দল নয়: আইজিপি

মাদক কারবারি, সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার নির...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা