ছবি : সংগৃহিত
সারাদেশ

সুন্দরগঞ্জে রোগাক্রান্ত গরু জবাই

গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বরুয়ারহাটে রোগাক্রান্ত গরু জবাই করে মাংস বিক্রয় করার অভিযোগ উঠেছে।

আরও পড়ুন : ভুয়া ডাক্তারকে ১ লক্ষ টাকা জরিমানা

জানা যায়, সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের বরুয়ারহাটে রোগাক্রান্ত গরু জবাই করে মাংস বিক্রয় করছিল কাসাই।

রোগাক্রান্ত গরু জবাই করার বিষয়টি স্থানীয় ইউপি সদস্য বাদল মিয়ার নজরে আসলে তিনি তৎক্ষনিকভাবে ঘটনাটি কতৃপক্ষকে অবগত করেন।

প্রাণিসম্পদ অধিদপ্তরের ভেটেরিনারী সার্জন মোজাম্মেল হক ঘটনাস্থল পরিদর্শন করেন।

আরও পড়ুন : বজ্রপাতে ৪ জনের মৃত্যু

স্যানেটারী পরিদর্শক শহিদুল ইসলাম ইউনিয়ন এলএসপি এহসানুল হক সহ অনেকেই ঘটনাস্থলে উপস্থিত হলেও কাসাই হাকিম উদ্দিন ও গরুর মালিক মনতাজ হকের বিরুদ্ধে কোন আইনি ব্যবস্থা নেয়া হয়নি।

তবে কতৃপক্ষ কাসাই ও গরুর মালিকের সাথে দফা রফা চালিয়ে যাচ্ছে। কাসাই হাকিম উদ্দিনের ট্রেড লাইসেন্স ও শারিরীক মেডিকেল সনদ নেই।

সরকারি নিয়ম অনুযায়ী পশু জবাইরের পূর্বে গরুর স্বাস্থ্য পরীক্ষার সনদ গ্রহণ করতে হয়। তবে কাসাই এ নিয়ম মানতে রাজি না।

আরও পড়ুন : আ.লীগের রাজনৈতিক ভবিষ্যত নেই

হাট ইজারাদার গোলাম মুতজা টুকু বলেন উপজেলা নির্বাহী অফিসারসহ সংশ্লিষ্ট অধিদপ্তরের কর্মকতাদের আইনি ব্যবস্থা নেয়ার জন্য জানিয়েছি।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ফজলুল হক বলেন, অফিসের প্রতিনিধি গিয়েছিল জবাই করা গরুর মাংস খাওয়ার উপযোগী।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইউপি নির্বাচন ঘিরে হামলা-সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫, আহত একাধিক

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে মুন্সীগঞ্জ...

আইপিএলের নিলামে মোস্তাফিজসহ ৭ টাইগার তারকা

গত আসরে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াডে অন্তর্ভুক্তি এবং পরবর্তীতে আকস্মিক ব...

শেখ হাসিনা, ইনু, নানক, বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমা...

১১ বছর শিকলবন্দি জাফর, অসহায় অসুস্থ বাবা-মা

ফরিদপুরের আলফাডাঙ্গায় এক অসুস্থ ছেলেকে ঘিরেই আবর্তিত হচ্ছে বৃদ্ধ বাবা-মায়ের জ...

ডিসেম্বরের মধ্যেই মালয়ে‌শিয়ায় কর্মী পাঠানো শুরুর আশা সরকারের

বন্ধুরাষ্ট্র মালয়েশিয়ায় কর্মী প্রেরণের জন্য এখন পর...

শীর্ষে রাশিয়া-যুক্তরাষ্ট্র, বাড়ছে বৈশ্বিক উদ্বেগ

বিশ্বব্যাপী সামরিক শক্তির ভারসাম্য ও ভূরাজনৈতিক প্রতিযোগিতায় এখনো সবচেয়ে গুরু...

কাতারের পাশে তুরস্ক, সই হলো প্রতিরক্ষা চুক্তি

তুরস্ক ও কাতার পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি সই করেছে। আজ শুক্রবার ইস্তাম্বুলের...

১১ দলের সিলেটমুখী লংমার্চ স্থগিত

ঢাকা-সিলেট মহাসড়কের দীর্ঘদিনের নাজুক অবস্থার কারণে সড়কপথ এড়িয়ে রেলপথে লংমার্চ...

কমিউনিস্ট-জামাত-তৃণমূল বাংলায় রাজনীতি করতে পারবে না : শুভেন্দু অধিকারী

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, রাজ্যের মানুষের জীবন থেকে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা