সারাদেশ

ফসলের মাঠে কৃষকের বুক ভরা স্বপ্ন

এম এ রাজ্জাক, নওগাঁ: শস্য ভান্ডার খ্যাত নওগাঁ জেলায় বিস্তীর্ণ মাঠ জুড়ে চাষ করা হচ্ছে বোরো ধান। সোনালী ফসলের আশায় বুক বেঁধেছেন চাষিরা, জমিতে সার-কীটনাশক প্রয়োগসহ পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন তারা। এই দৃশ্য দেখলে মনে হবে যেন ফসলের মাঠে উঁকি দিচ্ছে কৃষকের রঙিন স্বপ্ন।

আরও পড়ুন: ক্ষতিগ্রস্তদের কান্না সহ্য করা যায় না

মাঠে গিয়ে দেখা যায়, নওগাঁর মাঠে মাঠে ইরি-বোরো ধানের ক্ষেতগুলো লালচে থেকে সবুজ হয়ে উঠেছে।

কৃষকের এখন ব্যস্ত সময়, কাউকে কাউকে দেখা গেছে পানি নিতে, নিড়ানিতে ও কীটনাশক প্রয়োগে ব্যস্ত। নওগাঁ অঞ্চলের অধিকাংশ মানুষ কৃষির ওপর নির্ভরশীল।

সবজিসহ বিভিন্ন ফসল উৎপাদন হলেও, ধানই এখানকার প্রধান ফসল। যুগ যুগ ধরে ধান উৎপাদন করে আসছেন এখানকার কৃষকরা। এ ফসল দিয়ে চলে তাদের সংসার।

গত বছরের বন্যায় প্রায় ৫ লক্ষাধিক মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে। এসব ক্ষতি পুষিয়ে নিতে চলতি মৌসুমে আলু আবাদ তুলার পরে ওই জমিতে কৃষকরা রোপণ করেছেন বোরো ধান।

আরও পড়ুন: আগুন জ্বললেও পরিস্থিতি নিয়ন্ত্রণে

মান্দা এলাকার কৃষক হাবিবুর রহমান জানান, একদিকে ক্ষতি হয়েছে বন্যায়। অপরদিকে ঘন কুয়াশা নষ্ট করেছে ধানের চারা। তবুও বন্যার ক্ষতিপূরণের আশায় ধার-দেনা করে বোরো ধানের আবাদ করেছি। প্রাকৃতিক দুর্যোগ না হলে এবার অধিক ফসল ঘরে তোলা যেতে পারে।

নিয়ামতপুর উপজেলার আরেক কৃষক সজল মিয়া বলেন, ধান ক্ষেতে দুই দফায় সার-কীটনাশক প্রয়োগ করা হয়েছে। ধানগাছের চেহারা দেখে বোঝা যাচ্ছে এবারে ভালো ফলন পাওয়া যেতে পারে। সরকার যদি ন্যায্য দাম দেয়, তাহলে লাভবান হওয়া সম্ভব।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (নওগাঁ) উপ-পরিচালক আবু কালাম আজাদ জানান, চলতি মৌসুমে নওগাঁয় ১১ টি উপজেলায় বোরো আবাদের লক্ষ্য মাত্রা ছিল ১৮ লাখ ৯ হাজার ১০০ হেক্টর। আবাদ হয়েছে ১৯ লাখ ৯৫০ হেক্টর জমিতে।বোরে চাষের অনুকূল আবহাওয়া বিরাজ করছে। তাদের ভালো ফলন পেতে সর্বাত্মক সহযোগিতা করা হচ্ছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা