ছবি: সংগৃহীত
সারাদেশ

কিশোর নির্যাতনে ইউপি সদস্য গ্রেফতার

জেলা প্রতিনিধি : লালমনিরহাট জেলার কালীগঞ্জে চুরির অভিযোগে এক কিশোরকে অমানুষিক নির্যাতনের ঘটনায় স্থানীয় ইউপি সদস্য সামছুল হককে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন : আজ ঢাকার বায়ু সহনীয়

বুধবার (৫ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম গোলার রসূল।

বুধবার ভোরে তাকে উপজেলার ভোটমারী ইউনিয়নের জামিরবাড়ি এলাকায় তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন : রোকেয়া আফজাল রহমান মারা গেছেন

নির্যাতনের শিকার সোহান মিয়া (১৪)। গ্রেফতারকৃত সামছুল হক ভোটমারী ইউনিয়নের ৯ নং জামিরবাড়ি ওয়ার্ডের ইউপি সদস্য।

জানা গেছে, সোহানের মা মানসিক ভারসাম্য হারিয়ে ৫-৬ মাস বয়সী সোহানকে রেখে নিখোঁজ হন। তার বাবাও বিয়ে করে অন্যত্র চলে যান। পরে মামা আনিছার রহমান সোহানকে নিজের কাছে রাখেন। বর্তমানে সোহান গ্রামে আইসক্রিম বিক্রি করে আবার কখনো ঘাস বিক্রি করে।

আরও পড়ুন : রাশিয়ায় ২ লাখ টন আলু রপ্তানি হবে

রোববার (২ এপ্রিল) গ্রামের পথ ধরে হেঁটে বাড়ি ফিরছিল সোহান। ব্যাঙ্গেরহাট এলাকায় পৌঁছালে টিউবওয়েলের একটি সকেট রাস্তায় পড়ে থাকতে দেখে হাতে নেয় সোহান।

এ সময় স্থানীয় ইউপি সদস্য সামছুল, ইসমাইলের ছেলে ওহাব মিয়া, সুভাসের ছেলে তাপস ও আজিজুলের ছেলে রানা মিয়াসহ কয়েকজন তাকে চোর সন্দেহ করে আটক করেন। পরে পার্শ্ববর্তী একটি মাছের ঘেরে নিয়ে সোহানকে বেঁধে মারধর করেন তারা।

আরও পড়ুন : এখনো পানি ছেটানো হচ্ছে এনেক্সকো টাওয়ারে

এক পর্যায়ে প্লায়ার্স দিয়ে তার শরীরের চামড়া টান দেন। এছাড়া সোহানকে দুই বাঁশ দিয়ে শরীর চেপে ধরার মতো নির্যাতন করেন তারা। পাশে থাকা কেউ একজন এ ঘটনার ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন।

খবর পেয়ে কিশোর সোহানের মামা আনিছার রহমান ভোটমারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আহাদুল হোসেনসহ কয়েকজনকে নিয়ে ঘটনাস্থলে গিয়ে আহত সোহানকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

আরও পড়ুন : ছাত্রীকে কোপানো ২ ছিনতাইকারী গ্রেফতার

হাসপাতালে ভর্তি আহত সোহান মিয়া জানান, রাস্তায় পড়ে থাকা টিউবওয়েলের একটি সকেট আমি হাতে নিই। ঐ সময় আমাকে কয়েকজন চোর বলে পার্শ্ববর্তী একটি মাছের ঘেরে নিয়ে রশি দিয়ে বেঁধে মারধর করে।

কিশোরটি জানায়, আমি চুরি করিনি, এ কথা বলার পরও হাত-পা বেঁধে প্লায়ার্স দিয়ে তারা আমার শরীরের চামড়া টেনেছে। এমনকি তাদের হাতে-পায়ে ধরলেও ক্ষমা না করে বাঁশ দিয়ে ডলা দিয়েছে। আমার নানি ও মামা ছাড়া কেউ নেই। আমি এই নির্যাতনের বিচার চাই।

আরও পড়ুন : নেত্রকোনায় বিজিবি সদস্যসহ নিহত ২

সোহানের মামা আনিছার রহমান অভিযোগ করে জানান, ব্যাঙ্গেরহাট এলাকার ইসমাইল হাজীর ছেলে ওহাব মিয়া, স্কুলশিক্ষক তাপস কুমার ও রানা মিয়াসহ বেশ কয়েকজন মিলে একটি মাছের ঘেরে নিয়ে আমার ভাগনের ওপর নির্যাতন চালিয়েছেন।

তিনি আরও বলেন, আজ ভোরে আসামি ইউপি সদস্যকে গ্রেফতার করেছে বলে জানতে পেরেছি। পুলিশকে অনেক ধন্যবাদ। বাকি আসামিদের গ্রেফতার করার দাবি জানাই।

আরও পড়ুন : জেলেনস্কিকে হুমকি দিলেন কৃষকরা

কালীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম গোলাম রসূল বলেন, অভিযুক্তদের মধ্যে ইউপি সদস্যকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতার করতে পুলিশ কাজ করছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

লড়াই করেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের

এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এশিয়ান গেমসে নারী হকির...

সাইন্সল্যাবে সংঘর্ষের আশঙ্কায় পুলিশ মোতায়েন

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা এবং ঢাকা সেন্ট...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

হুমায়ুন কবিরের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা