ছবি-সংগৃহীত
সারাদেশ

সাবেক ছাত্রলীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা

জেলা প্রতিনিধি : লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় আবু মুসা ছোটন (৩৫) নামে সাবেক এক ছাত্রলীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় অভিযুক্ত পলাশ মিয়া নামে একজনকে আটক করেছে পুলিশ।

আরও পড়ুন : গ্রেফতারের পর মুক্তি পেলেন ট্রাম্প

মঙ্গলবার (৪ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার শ্রুতিধর জামিরবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। এরপর রাত সাড়ে ৯টার দিকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছোটন মারা যান।

নিহত ছোটন শ্রুতিধর হাজির স্কুল এলাকার মৃত আবুল কাসেমের ছেলে। তিনি কালীগঞ্জ উপজেলার সাবেক ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন।

আরও পড়ুন : রাতের আঁধারে আল-আকসায় হামলা

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ইফতারের পর শ্রুতিধর জমিদারবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আসার জন্য অজ্ঞাত পরিচয়ের কয়েকজন তাকে ডাকে। পরে একটি বিষয় নিয়ে ভুক্তভোগী ও দুর্বৃত্তদের মধ্যে কথা কাটাকাটি হয় এবং একপর্যায়ে তারা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। তার চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে প্রথমে তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে অবস্থার অবনতি হলে তাকে রমেক হাসপাতালে পাঠালে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টায় মারা যান।

আরও পড়ুন : দুই ঘণ্টা বেশি চলবে মেট্রোরেল

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম গোলাম রসূল বলেন, এ ঘটনায় নিহতের জেঠাত ভাই পলাশ মিয়াকে আটক করা হয়েছে। তবে ধারণা করা হচ্ছে পারিবারিক কারণে এ ঘটনা ঘটতে পারে। বিষয়টি তদন্ত করে অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করা হবে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ইয়ামাল ঝড়ে তছনছ ক্রোয়েশিয়া

উয়েফা নেশনস লিগের হাইভোল্টেজ ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন নিজেদের চ...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা