ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

গ্রেফতারের পর মুক্তি পেলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : নিউইয়র্কের ম্যানহাটান আদালতে যাওয়ার পর গ্রেফতার হন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিছুক্ষণ পর তাকে বিচারকের সামনে হাজির করা হয়। এরপর মুক্তি পান তিনি।

আরও পড়ুন : দুই ঘণ্টা বেশি চলবে মেট্রোরেল

মঙ্গলবার (৪ এপ্রিল) প্রায় এক ঘণ্টা পর আদালত ত্যাগ করেন তিনি। আদালত প্রাঙ্গণ ছাড়ার সময় উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি ডোনাল্ড ট্রাম্প। সাংবাদিকরা বেশ চিৎকার করে প্রশ্ন করলেও জবাব দেননি তিনি।

এর আগে, আদালতে শুনানিতে ট্রাম্পের বিরুদ্ধে আনা ৩৪টি অভিযোগ প্রাথমিকভাব প্রমাণ হয়নি। সবগুলো অভিযোগে নিজেকে নির্দোষ দাবি করেন ট্রাম্প। মামলার পরবর্তী শুনানির তারিখ ৪ ডিসেম্বর নির্ধারণ করেছে আদালত।

তারও আগে আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করেন ডোনাল্ড ট্রাম্প। একপর্যায়ে তাকে এ মামলায় গ্রেফতার দেখানো হয়। তখন আইনি বিশেষজ্ঞরা বলেছেন, শুনানির পর এ মামলায় ডোনাল্ড ট্রাম্পের জামিন হওয়ার সম্ভাবনাই বেশি। শেষ পর্যন্ত তিনি জামিন পেয়েছেন।

আরও পড়ুন : রাতের আঁধারে আল-আকসায় হামলা

ফ্লোরিডার মার-এ-লাগোয় যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে ট্রাম্প বক্তব্য দেবেন বলে আশা করা হচ্ছে।

ট্রাম্পই প্রথম সাবেক মার্কিন প্রেসিডেন্ট যিনি ফৌজদারি অভিযোগের মুখোমুখি হলেন। ৭৬ বছর বয়সী সাবেক এই প্রেসিডেন্ট আদালতে হাজির হয়ে পর্ন তারকা স্টরমি ড্যানিয়েলসকে ২০১৬ সালের নির্বাচনের আগে ১ লাখ ৩০ হাজার ডলার ঘুষ দেওয়ার অভিযোগের বিষয়ে কথা বলবেন।

স্টরমির সাথে যৌন সম্পর্কের বিষয়টি গোপন রাখতে ঘুষ দিয়েছিলেন বলে অভিযোগ উঠলেও ট্রাম্প তা অস্বীকার করেছেন। ক্ষমতায় থাকাকালীন দু’বার অভিশংসিত হওয়া সাবেক এই প্রেসিডেন্ট ‘রাজনৈতিক নিপীড়নের’ শিকার হচ্ছেন বলে দাবি করেছেন।

আরও পড়ুন : ভাঙ্গা-মাওয়ায় ট্রেন চলবে সেপ্টেম্বরে

এই প্রথম আমেরিকার কোনও প্রেসিডেন্টের বিরুদ্ধে অপরাধমূলক ধারায় মামলা দায়ের হলো। বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনকে এ বিষয়ে প্রশ্ন করা হলে, তিনি জানান ট্রাম্পের ব্যাপারে তার কিছু বলার নেই।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা প্রদান স্থগিতের মার্কিন নীতি বাত...

যুদ্ধের প্রভাবে হরমুজে জাহাজ চলাচল কমেছে ৮০ শতাংশ

যুদ্ধ শুরুর পর এখনো স্বাভাবিক হয়নি হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল।...

মাদারীপুরে বাণিজ্য মেলা বন্ধের দাবি এমসিসিআইয়ের 

মাদারীপুরে আয়োজিত মাসব্যাপী বাণিজ্য মেলা বন্ধের দাবি জানিয়েছে মাদারীপুর চেম্ব...

ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

নোয়াখালীর সেনবাগে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নূর জামান (৬৫)...

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে ৩২ অবৈধ স্হাপনা উচ্ছেদ

মুন্সীগঞ্জের লঞ্চঘাট এলাকায় গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে...

নোয়াখালীতে মুখোশধারীদের গুলিতে ছাত্রশিবির কর্মীসহ গুলিবিদ্ধ ৩

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় মুখোশধারী সন্ত্রাসীদের গুলিতে ইসলামী ছাত্রশিবিরের...

কক্সবাজার থেকে ঘুরতে এসে নোয়াখালীতে রোহিঙ্গা কিশোর-কিশোরী আটক

কক্সবাজারের উখিয়ায় কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে ঘুরতে এসে নোয়াখালীর সুবর্ণচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা