ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

জেলেনস্কিকে হুমকি দিলেন কৃষকরা

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের প্রচুর শস্য আসায় নিজেদের উৎপাদিত শস্যের দাম কমে ক্ষতির মুখে পড়েছেন পোল্যান্ডের কৃষকরা। এ বিষয়টি নিয়ে প্রেসিডেন্ট জেলেনস্কির ওপর ক্ষেপে আছেন তারা।

আরও পড়ুন : এখনো পানি ছেটানো হচ্ছে এনেক্সকো টাওয়ারে

বুধবার (৫ এপ্রিল) পোল্যান্ড সফরে যাওয়ার কথা রয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির।

রাশিয়া ইউক্রেনে হামলা করার পর ইউক্রেনীয়দের জন্য সীমান্ত খুলে দেওয়াসহ ব্যাপক মানবিক সহায়তা করেছে পোল্যান্ড। দুঃসময়ে পাশে দাঁড়ানোয় কৃতজ্ঞতা প্রকাশ করতে এ সফরে যাবেন তিনি।

আরও পড়ুন : খাগড়াছড়িতে সড়ক অবরোধ

এ সফর পণ্ড করে দেওয়ার হুমকি দিয়েছেন পোলিশ কৃষকরা। প্রচুর পরিমাণে ইউক্রেনের শস্য পোল্যান্ডে আসায় দেশটির কৃষকদের উৎপাদিত শস্যের দাম কমে ক্ষতির মুখে পড়েছেন তারা।

জেলেনস্কি পোল্যান্ডে আসার খবর জানতে পেরে তারা হুমকি দিয়েছেন, তার এ সফর পণ্ড করার সর্বোচ্চ চেষ্টা চালানো হবে।

আরও পড়ুন : প্রাণহানিতে শীর্ষে যুক্তরাষ্ট্র

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান বলছে, পোলিশ কৃষকদের এ হুমকি রাশিয়ানদের বার্তা দিবে, ইউক্রেন নিয়ে পশ্চিমা দেশগুলোর মধ্যে যে একতায় ফাটল ধরেছে।

পোলিশ সংবাদ মাধ্যম ইন্টেরিয়াকে জামোক কৃষক সমিতির প্রধান মার্সিন সোবজুক জানান, ওয়ারসকে বিষয়টি নিয়ে ভাবতে হবে।

আরও পড়ুন : নেত্রকোনায় বিজিবি সদস্যসহ নিহত ২

তিনি আরও বলেন, তাদের সমিতি জেলেনস্কির সফর পণ্ড করে দিতে প্রস্তুত আছে। এ সফর পণ্ড করতে বেশ কয়েকটি পরিকল্পনা সাজিয়েছেন তারা।

রাশিয়ার হামলার আগে ইউক্রেনের উৎপাদিত শস্যের একটি নির্দিষ্ট পরিমাণ ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোতে ঢুকতে পারত। তবে যুদ্ধ শুরুর পর নির্দিষ্ট সীমা এবং কর ওঠিয়ে দেয় ইউনিয়ন। এরপরই কোনো বাঁধা ছাড়া টন টন শস্য ইউরোপের দেশগুলোতে যায়।

আরও পড়ুন : গ্রেফতারের পর মুক্তি পেলেন ট্রাম্প

অবশ্য ইউক্রেনের শস্যগুলো আফ্রিকাসহ বিশ্বের অন্যান্য দেশগুলোতে যেন নির্বিঘ্নে রফতানি করা যায়, এমন উদ্যোগ নিয়েছিল ইইউ।

তবে বর্তমানে ইউক্রেনের শস্য ইইউভুক্ত দেশগুলোতেই রয়ে যাওয়ায় দেশটির আঞ্চলিক বাজারগুলোতে প্রভাব পড়েছে।

আরও পড়ুন : দুই ঘণ্টা বেশি চলবে মেট্রোরেল

বিশেষ করে পোল্যান্ড, হাঙ্গেরি ও রোমানিয়ার কৃষকদের উৎপাদিত শস্যের দাম কমে গেছে, যা অনেককেই ক্ষুব্ধ করেছে।

পোল্যান্ডের প্রধানমন্ত্রী মাতেউজ মোরাউইকি জানান, ইউক্রেনের শস্যের ওপর আবারও বিধি-নিষেধ দেওয়ার অনুরোধ জানিয়ে ইউরোপিয়ান কমিশনের কাছে চিঠি দিয়েছেন তিনি। তবে পোলিশ কৃষকরা জানিয়েছেন এ পর্যন্ত এমন কিছু তারা দেখেননি।

আরও পড়ুন : রাতের আঁধারে আল-আকসায় হামলা

মূলত পোল্যান্ডে পণ্য পরিবহনের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় ইউক্রেনের শস্যগুলো জমে যাচ্ছে। মূল সমস্যা হলো ইউক্রেনের মালবাহী ট্রেন। বর্তমানে ট্রেনগুলো অন্য কাজে ব্যবহৃত হচ্ছে।

খবর : দ্য গার্ডিয়ান

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা