ছবি : সংগৃহিত
সারাদেশ
নির্মানাধীন ভবন থেকে ইট পড়ে শিশুর মৃত্যু

স্কুল শেষে মায়ের সাথে বাড়ি ফেরা হলো না!

জেলা প্রতিনিধি : যশোরের চৌগাছায় স্কুলে কোচিং শেষে মায়ের সাথে বাড়ি ফিরছিল ছোট্ট শ্রেয়া। কিন্তু কিছুদূর যেতেই শিশুটির মাথায় নির্মানাধীন ভবন থেকে ইট ভেঙে পড়ে!

আরও পড়ুন : ব্রাহ্মণবাড়িয়ায় ভাইকে কুপিয়ে হত্যা

মায়ের আর্ত চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার আগেই শিশুটির মৃত্যু হয়।

শনিবার (১৮ মার্চ) সকাল ১০টার দিকে জেলার চৌগাছা পৌর শহরের নাসির হোটেল এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রে, স্কুলে কোচিং শেষে মায়ের সাথে বাড়ি ফিরছিল শ্রেয়া। পৌর শহরের নাসির হোটেল এলাকায় জিল্লুর রহমানের নির্মানাধীন ভবনের নিচে পৌঁছালে চারতলার ওপরের গাথুনির ইট ভেঙে শিশুটির মাথায় পড়ে।

আরও পড়ুন : শিশু দিবসে রোগীরা পেল উপহার

এ সময় মায়ের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে। পরে শিশুটিকে চৌগাছা সরকারি মডেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য যশোর রেফার করা হয়। সেখান থেকে ঢাকায় রেফার করা হয়। পরে ঢাকায় নেয়ার আগেই মৃত্যু হয় ছোট্ট শ্রেয়ার।

শিশুটির বাবা শংকর বালা জানান, স্কুল থেকে কোচিং শেষে মায়ের সাথে বাড়িতে ফিরে আসছিল শ্রেয়া। শহরের নাসির হোটেল এলাকায় জিল্লুর রহমানের নির্মানাধীন ভবনের নিচে পৌঁছালে ওপর থেকে হঠাৎ ওর মাথায় ইট পড়ে। সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়ে শ্রেয়া।

আরও পড়ুন : নারায়ণগঞ্জে বিস্ফোরণে নিহত ১

মাথা ও সারা শরীর দিয়ে রক্ত বের হচ্ছিল। ওকে প্রথম চৌগাছা, পরে যশোর নেয়া হয়। ঢাকায় নেয়ার জন্য গাড়িতে উঠানোর আগেই মারা যায় শ্রেয়া।

মৃত শিশুটির নাম শ্রেয়া বালা। বয়স আট বছর। সে পৌর শহরের নিরিবিলি পাড়ার বাসিন্দা শংকর বালার মেয়ে এবং চৌগাছা রাগীব আহসান নিহাল আইডিয়াল স্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী।

আরও পড়ুন : মুক্তিপণ দিয়ে ফিরলেন ৭ জন

বিষয়টি নিশ্চিত করেছেন চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সবুজ।

শিশুটির মৃত্যুর ঘটনায় নিহতের পরিবার ও এলাকায় শোকের মাতম বইছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

প্রকাশ্যে বৃদ্ধের বুকে লোহার শিক ঢুকিয়ে হত্যা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মধু মিয়া (৬২) নামে এক ভ্রাম্যমাণ ফল...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

দেশে সড়ক দুর্ঘটনায় সেপ্টেম্বরে নিহত ৪২৩, দিনে গড়ে ১৪ জন

সেপ্টেম্বর মাসে দেশে ৪৪২টি সড়ক দুর্ঘটনায় ৪২৩ জন নি...

শাহজালালে ১৪ কেজি সোনাসহ মালয়েশিয়ানসহ আটক ৩

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক অভিযান চালিয়ে প্রায় ১৪ কেজি সোনা জ...

শাহজালালে ২ কর্মীর জুতা থেকে ১৬ কোটি টাকার স্বর্ণ উদ্ধার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই কর্মীর জ...

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

ঢাকা মহানগরের যানজট নিরসনে অভ্যন্তরীণ বৃত্তাকার সড়...

বুরকিনা ফাসোর জালে গুনে গুনে ৭ গোল আর্জেন্টিনার

প্রস্তুতি ম্যাচে বুরকিনা ফাসোর বিপক্ষে দাপুটে জয় প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা