সারাদেশ

পাঁচগাঁও ইউপি নির্বাচন

মো. নাজির হোসেন, (মুন্সীগঞ্জ) : আগামীকাল (১৩মার্চ) সোমবার মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার পাঁচগাঁও ইউপিতে নির্বাচনে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য ছাড়াও বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন : কাদিয়ানিদের ওপর হামলাকারীরা ইসলামের শত্রু

এই ইউনিয়নটিতে চেয়ারম্যান পদে মোট ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও শেষ মুহূর্তে লড়াইয়ে এগিয়ে রয়েছে অটোরিকশা প্রতীকের মিজানুর রহমান মোল্লা ও নৌকা প্রতীকের এইচ এম সুমন হাওলাদার। এরপরে রয়েছেন আনারস প্রতীকের মঞ্জুর আলী সেখ ও ঘোড়া প্রতীকের শেখ সেলিম।

৭, ৮, ৯ নং ওয়ার্ড এলাকার একক প্রার্থী হিসাবে মিজানুর রহমান মোল্লা রয়েছেন এগিয়ে। এখানে বিশাল এলাকায় অন্য কোন প্রার্থী না থাকায় তার অবস্থান খুবই দৃঢ়। এই অঞ্চলের বিশাল ভোট ব্যাংককে দীর্ঘদিন যাবৎ দরে রেখেছেন তিনি। সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে নিজেকে সম্পৃক্ত রেখে ইতিমধ্যে ভোটারদের মন জয় করে নিয়েছেন তিনি। তাই নির্বাচনের শুরু হতে শেষ পর্যন্ত অত্যন্ত শক্তিশালী অবস্থানে রয়েছেন।‌

তার প্রতিদ্বন্দ্বী হিসেবে শোনা যাচ্ছে নৌকা প্রতীকের এইচ এম সুমন হাওলাদারের কথা। একদিকে, সরকার দলীয় প্রার্থী অন্যদিকে এই ইউনিয়নে বিপুল পরিমাণ নৌকার ভোট ব্যাংক থাকায় নৌকা প্রতীকের অবস্থান অনেকটাই শক্তিশালী।

আরও পড়ুন : বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু

এদিকে, এরপরেই শোনা যাচ্ছে আনারস প্রতীকের মঞ্জুর আলী শেখের কথা। তিনি এবার মানুষের দ্বারে দ্বারে গিয়ে মানুষের মন জয় করতে সক্ষম হয়েছেন। তাই তিনিও রয়েছেন মূল প্রতিদ্বন্দ্বিতায়।

অন্যদিকে, ঘোড়া প্রতীকের প্রার্থী শেখ সেলিমের অবস্থান ভাল। তিনি এই ইউনিয়ন বিএনপি'র সভাপতি। যদিও ভোটে নেই বিএনপি? তারপরেও দলীয় আদেশ অমান্য করে পার্থী হয়েছেন তিনি। তাই দলীয় অনেক নেতা কর্মী তার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন।

এছাড়াও আলী আহমেদ শেখ মোটরসাইকেল প্রতীক। তার ছেলে সাগর আহমেদ টেলিফোন প্রতীক, মিলেনুর রহমান মিলন চশমা, আলী জাফর রজনিগন্ধা, মোস্তফা শেখ হাত পাখা প্রতীকে নির্বাচন করছেন। তবে মূল প্রতিদ্বন্দ্বিতায় তারা কেউ নেই বলে ভোটারদের সূত্রে জানা গেছে। সাধারণ সদস্য পদে ২৭ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এ ব্যাপারে টঙ্গীবাড়ি উপজেলা নির্বাচন কর্মকর্তা এম কে আহমেদ বলেন, পাচঁগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১২হাজার ৮৯৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ৬ হাজার ৭২৯ জন ও নারী ভোটার সংখ্যা ৬ হাজার ১৬৭ জন। মোট ১০টি ভোট কেন্দ্রের ৩৫টি বুথে (ইভিএম) পদ্ধতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। অবাধ, সুষ্ঠু , নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশনের পক্ষ হতে সকল ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

টঙ্গীবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মু. রাশেদুজ্জামান বলেন, নির্বাচন সুষ্ঠ করার লক্ষ্যে ১ প্লাটুন বিজিবি, রেব, আনসার ব্যাটালিয়ন বাহিনীসহ বিপুল পরিমাণ আইন-শৃঙ্খলা বাহিনী নিয়োগ করা হয়েছে।

আরও পড়ুন : মাটিরাঙ্গায় অবৈধ মদ সহ আটক ২

এছাড়াও নির্বাচন সুষ্ট করার লক্ষ্যে চারজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজ করবে। একটি অভাধ সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করার লক্ষ্য ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

গুইমারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

খাগড়াছড়ির গুইমারায় মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসা...

ভালোবাসার দামে নিজের শান্তি খোয়ানো ঠিক নয়: প্রভা

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত নিজের অনুভূতি ও জী...

নারায়ণগঞ্জে মাদক কারবারি-পুলিশের গোলাগুলি, আহত ৪

নারায়ণগঞ্জের ফতুল্লার ইসদাইরে মাদক কারবারিদের সঙ্গে পুলিশের গোলাগুলির ঘটনা ঘট...

কুয়েতে বাসের চাপায় বাংলাদেশি চালক নিহত

কুয়েতের জিলিব আল শুয়ুখ এলাকায় দুই বাসের মধ্যে চাপা পড়ে এক বাংলাদেশি বাসচালক ন...

রাজধানীতে ডিএমপির সাঁড়াশি অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৯

রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪...

ছুটির দিনেও গ্যাসের হাহাকার

ছুটির দিনেও কাটেনি রাজধানীর গ্যাস সংকট। বরং সিএনজি ফিলিং স্টেশনগুলোতে ভোগান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা