সংগৃহীত
জাতীয়

কাদিয়ানিদের ওপর হামলাকারীরা ইসলামের শত্রু

মোঃ রাশেদজ্জামান রাশেদ, পঞ্চগড় : যারা ধর্মের নামে নারায়ে তাকবির বলে সন্ত্রাসী কর্মকাণ্ড চালায়, তারা ইসলামের শত্রু বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

তিনি বলেন, আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.) কখনো ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতে বলেননি। অন্যের ঘরবাড়ি পোড়ানোর কথাও বলেননি। তাই যারা ধর্মের নামে কাদিয়ানিদের ওপর হামলার ঘটনা ঘটিয়েছেন তারা ইসলামের শত্রু, রাজাকারের উত্তরসূরী।

আরও পড়ুন : আমরা জনগণের ওপর বিশ্বাস রাখি

রোববার (১২ মার্চ) বিকেলে পঞ্চগড়ের শেরে বাংলা পার্ক মুক্তমঞ্চে আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, বিশেষ করে এ ঘটনার পেছনে কাজ করেছে বিএনপি-জামায়াত। কারণ সেদিন স্থানীয় বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা ভেতরে ভেতরে উসকানি দিয়েছে। পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোটরসাইকেল নিয়ে গুজব ছড়িয়েছে।

তিনি বলেন, এ ঘটনার আগে শিবির পরিচালিত বাঁশের কেল্লা এবং কাদিয়ানি ঠেকাও নামে ফেসবুক পেজ থেকে উসকানি দেওয়া হয়েছে। সেই সঙ্গে বিএনপির সাবেক সংসদ সদস্য হারুন অর রশিদ এবং রুমিন ফারহানার আইডি থেকেও উসকানি দেওয়া হয়।

আরও পড়ুন : ১৭ প্রশাসনিক কর্মকর্তা পদত্যাগ

তিনি আরও বলেন, এরা আহমদিয়াদের পাশাপাশি স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িতেও হামলা করেছে। ডিসি অফিস, এসপি অফিস এবং থানায় হামলার চেষ্টা করেছে। র‍্যাবের গাড়ি জ্বালিয়ে দিয়েছে, ট্রাফিক অফিসে আগুন দিয়েছে এবং শহরের দোকানপাট ভাঙচুর করেছে।

২০১৩, ১৪ ও ১৫ সালে যেভাবে সরকারি স্থাপনায় আক্রমণ করা হয়েছিল, ঠিক একই কায়দায় আহমদিয়াদের জলসাকে কেন্দ্র করে হামলা করা হয়েছে বলেও জানান তিনি।

মন্ত্রী বলেন, মূলত কাদিয়ানি সম্প্রদায়ের বাড়িঘর ও দোকানপাটে হামলা অগ্নিসংযোগের ঘটনা ঢাকা ও লন্ডন থেকে মনিটর করে ঘটানো হয়েছে। তাই তাদের প্রতিহত করতে নির্বাচন পর্যন্ত আমাদের এই শান্তি সমাবেশ চলবে।

আরও পড়ুন : হজের খরচ কমানোর সুযোগ নেই

এর আগে বিকেলে তথ্যমন্ত্রী পঞ্চগড়ের বোদা উপজেলার ফুলতলা শালশিরি এলাকায় কাদিয়ানি সম্প্রদায়ের পুড়ে যাওয়া ও ক্ষতিগ্রস্ত বাড়িঘর পরিদর্শন শেষে আহমদিয়া সম্প্রদায়ের মানুষজনের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় রেলপথমন্ত্রী অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন, আওয়ামী লীগের রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাইমুজ্জামান মুক্তা, জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম, পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা, কাদিয়ানীদের সালানা জলসা আয়োজন কমিটির আহ্বায়ক আহমেদ তবশির চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হাটলক্ষীগঞ্জে দীর্ঘদিন ধরে হয়নি সড়ক সংস্কার

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের হাটলক্ষীগঞ্জ প্রবেশদ্বারের প্রধান সড়কটির...

বোয়ালমারীতে নদী থেকে অজ্ঞাতনামা বৃদ্ধের মরদেহ উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুণবহা ইউনিয়নের গুণবহা চরপাড়া এলাকায় বারাশিয়া নদী...

মুন্সীগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৯ মামলার আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ মো. সেলিম ব্যাপারী (৪২)...

মুন্সীগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৩৯ জন

মুন্সীগঞ্জে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে...

৩৫ বছর পর সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন আজ

প্রায় ৩৫ বছর পর আবারও সংসদ সদস্যদের সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের আয়োজন ক...

নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২  

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অ...

ইসলামী ব্যাংকের বাংলা কিউআর লেনদেনে স্মার্টফোন জেতার সুযোগ

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর উদ্যোগে দেশব্যাপী বাংলা কিউআর জনপ্রিয় করার ল...

উলিপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

কুড়িগ্রামের উলিপুরে পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃ...

সরকারি মনিটরিংয়ের আওতায় আসছে সব প্রাথমিক বিদ্যালয়

দেশের সব প্রাথমিক বিদ্যালয়কে সরকারি মনিটরিং ব্যবস্থার আওতায় আনার উদ্যোগ নেওয়া...

বাবাজি আমার যৌবন বা শোবার ঘর নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না: কঙ্গনা

বলিউড অভিনেত্রী ও বিজেপির সংসদ সদস্য কঙ্গনা রানাওয়াতকে নিয়ে মন্তব্য করে নতুন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা