সারাদেশ

ট্রলি বন্ধের দাবিতে গ্রামবাসীর অভিযোগ

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের বোয়ালমারীতে বিভিন্ন স্থানের ফসলি জমি থেকে মাটি কেটে স্থানীয় ইটভাটায় বিক্রির হিড়িক চলছে। আর এ মাটি টানার কাজে নিয়োজিত ট্রলির বেপরোয়া চলাচলের কারণে যেমন স্বাস্থ্য ঝুঁকি দেখা দিচ্ছে তেমনি গ্রামীণ সড়ক মহাসড়কের ক্ষতি হচ্ছে। ট্রলিতে মাটি নেওয়ার সময় সড়ক মহাসড়কে মাটি পড়ে চলাচলে অনুপযোগী হয়ে পড়ছে। সামনে বৃষ্টির মৌসুমে এসব সড়ক মহাসড়কে দুর্ঘটনার সম্ভবনাও রয়েছে। এ ব্যাপারে উপজেলা প্রশাসন বরাবরে বিভিন্ন স্থানের ভুক্তভোগীরা লিখিত অভিযোগ করলেও মিলছে না কোন প্রতিকার। তবে এ ব্যাপারে ইউএনও ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রেখেছে বলে জানিয়েছেন ইউএনও মোশারেফ হোসাইন।

আরও পড়ুন: বিমা কোম্পানির বদনাম হোক, চাই না

লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার চতুল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাইখীর চৌরাস্তা বাজার হতে শুকদেবনগর পর্যন্ত রাস্তাটি জনগণের যাতায়াতের অনুপযোগী হয়ে পড়েছে। ওই রাস্তাটির আশু সংস্কার প্রয়োজন। গত কয়েকদিন ধরে ওই রাস্তা দিয়ে মাটি টানা ট্রলি চলাচলের কারণে রাস্তাটি একেবারেই অনুপযোগী হয়ে পড়েছে। এসব মাটির ট্রলিগুলো মাঝকান্দি—বোয়ালমারী—ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়ক দিয়ে বিভিন্ন ইটভাটায় নেওয়া হচ্ছে। ট্রলিগুলো চলাচলের কারণে সৃষ্ট ধুলাবালির কারণে রাস্তার দুই পাশের ঘরবাড়ি ও বাইখীর চৌরাস্তা বাজারের দোকানপাট চেনাই যাচ্ছে না। ট্রলি—মাটির ধুলিকনায় এসব সাদা হয়ে গেছে। এ কারণে ওই এলাকায় বসবাসরত জনসাধারণ এবং বাইখীর চৌরাস্তার ব্যবসায়ীগণ স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়েছে। এমনকি রাস্তাটিও চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে। ওই সড়ক দ্বারা দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দুটি মাদ্রাসার শিক্ষার্থীরাসহ শতশত লোকজন যাতায়াত করেন। জনস্বার্থে ওই রাস্তাটি সংরক্ষণ ও ভাটায় মাটি টানা ট্রলি চলাচলে নিষেধাজ্ঞার জন্য এলাকাবাসীর পক্ষে ৮০ জন ব্যক্তি বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারেফ হোসাইনের নিকট লিখিত অভিযোগ করেছেন। অভিযোগকারীদের মধ্যে অন্যতম কয়েকজন হলেন, সংশ্লিষ্ট এলাকার মো. সামচুল হক, ইউনুচ শেখ, সামাদ শেখ, সাজ্জাদ মোল্যা ও নাজমুল ফকির প্রমুখ। অপরদিকে বোয়ালমারী পৌরসভার সীমান্তবর্তী চতুল ইউনিয়নের বিল দাদুড়িয়ায় চলছে কৃষি জমি থেকে মাটি কাটা। জমির মালিক মো. কাশেম মোল্যা তার জমি থেকে অবৈধভাবে ভেকু দিয়ে মাটি উত্তোলন করে মাটি ব্যবসায়ী মো. সাহেব আলীর কাছে ৬ লাখ টাকায় মাটি বিক্রি বলে জানা যায়। এতে পাশের ফসলি জমির ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভবনা রয়েছে। ক্ষতি সাধিত হবে বলে লিখিত অভিযোগে অভিযোগকারীরা উল্লেখ করেছেন। এ কারণে কলারণ জুট মিলের পশ্চিম পাশের জমির মালিকরা গত ২০ ফেব্রুয়ারি উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ করেন। এসব অভিযোগের পরেও উপজেলা প্রশাসন ফসলি জমি থেকে মাটি কাটা বন্ধে কোন কার্যকরী পদক্ষেপ নিচ্ছেন না বলে জানিয়েছেন চতুল ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য যুবলীগ নেতা মো. ওহিদুজ্জামান।

আরও পড়ুন: অনেক জঙ্গিকে খুঁজে বের করেছি

অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে গতকাল বুধবার দুপুরে বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোশারেফ হোসাইন বলেন, এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে সরেজমিন পরিদর্শন করা হয়েছে। তবে অভিযোগে যে বিষয়টি উল্লেখ করা হয়েছে সেটা সঠিক নয়। প্রত্যেক এলাকায় গ্রুপিং থাকে এক গ্রুপ এটা হয়তো করেছে। আর ফসলি জমি থেকে ট্রলিতে মাটি টানার বিষয়টি নিয়ে অভিযান অব্যহত রয়েছে। কয়েকদিন আগে কয়েকটি ট্রলি গাড়ি ধরে এনে সংশ্লিষ্টদের জরিমানার আওতায় আনা হয়েছিলো। তিনি বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী কোন ভাবেই ফসলি জমি নষ্ট করা যাবে না। যারা এটা করবে তাদেরকেই জরিমানা করে এগুলো বন্ধ করা হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন কর...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

গুইমারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

খাগড়াছড়ির গুইমারায় মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসা...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সাম...

গণপূর্তের ৪০৯ প্রকৌশলীর লটারিতে বদলি

লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলীকে বদলি ও পদায়ন করা হয়েছে। র...

বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ক্যানিজিয়া

বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার ও দিয়েগো ম্যারাডোনার সাবেক সতী...

আওয়ামী লীগের ১০ নেতাকর্মী কারাগারে

চট্টগ্রামে ১৫ আগস্টের কর্মসূচিতে অংশ নেওয়ার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী...

বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধানে প্রয়োজন দুই বছর: অর্থমন্ত্রী

দেশে চলমান বিদ্যুৎ ও গ্যাসের সংকট সমাধানে সর্বনিম্ন দুই বছর সময় লাগবে বলে জান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা