সারাদেশ

ফসলি জমির মাটি বিক্রি : দুই ইউপি সদস্যকে জরিমানা

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সেনবাগ উপজেলায় ড্রেজার মেশিন দিয়ে ফসলি জমির মাটি কেটে বিক্রির অপরাধে দুই ইউপি সদস্যকে আড়াই লাখ টাকা জরিমিানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আরও পড়ুন : ধর্ম ব্যক্তির কিন্তু উৎসব সর্বজনীন

দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) মো.সানাউল্লা ও ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) মো.জহির হোসেন স্বপন।

বুধবার (১২ এপ্রিল) দুপুর সোয়া ১টার দিকে উপজেলার ৭নং মোহাম্মদপুর ইউনিয়নে উপজেলা কমিশনার (ভূমি) তাজমিন আলম তুলির নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

আরও পড়ুন : আমরা মাতৃ ও শিশুমৃত্যু কমিয়েছি

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে ফসলি জমির মাটি কেটে বিক্রির সত্যতা পেয়ে মোহাম্মদপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য
(মেম্বার) মো.সানাউল্লাকে এক লক্ষ টাকা এবং ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. জহির হোসেন স্বপনকে ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। তাৎক্ষণিক জরিমানা আদায় করায় তাদের অন্য কোনো শাস্তি আরোপ করা হয়নি।

এ প্রসঙ্গে জানতে চাইলে সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুন নাহার ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন,জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে ট্যালেন্টপুলে প্রাথমিক বৃত্তি পেল ৬৪ শিক্ষার্থী

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় এবার ট্যালেন্টপুলে সরকার...

সুন্দরবনে কোস্ট গার্ডের কাছে ডাকাতদের আত্মসমর্পণ  

সুন্দরবনের কুখ্যাত ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সক্রিয় সদস্য এক জিম্মি জেলেসহ...

বিশ্ব পরিবেশ দিবসে মুন্সীগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি 

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সারাদেশের মতো মুন্সীগঞ্জেও বর্ণাঢ্য র‍্যালি ও স...

বঙ্গোপসাগরে ট্রলার ডুবে নিখোঁজ জেলেদের উদ্ধারে নৌবাহিনী

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে তিনদিন ধরে নিঁখোজ জেলেদের উদ্ধারে অভিযান শুরু করেছে...

বাংলাদেশ সিরিজের টি-টোয়েন্টি দলে জিম্বাবুয়ের তিন পরিবর্তন

বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যে...

পিরোজপুরে নানা আয়োজনে 'বিশ্ব পরিবেশ দিবস' উদযাপন 

‘ক্লাইমেট অ্যাকশন, জলবায়ু পরিবর্তন আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা&rsqu...

নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে সরকারের নতুন পরিকল্পনা

দেশে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ব্যাপক পরিসরে উদ্যোগ নিয়েছে সরকার। খাদ্যের গুণ...

দাপ্তরিক শৃঙ্খলা ও পরীক্ষা নিয়ে মাদরাসা শিক্ষা বোর্ডের নির্দেশনা জারি

দাপ্তরিক শৃঙ্খলা বজায় রাখা এবং চলমান আলিম পরীক্ষা-২০২৬ সুষ্ঠুভাবে সম্পন্নের ল...

নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ সরকারের: বাণিজ্যমন্ত্রী

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে সরকার বিভিন্ন কার্যকর উদ্যোগ গ্রহ...

শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রিন ভলান্টিয়ারিজম চালুর উদ্যোগ সরকারের: প্রধানমন্ত্রী

শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রিন ভলান্টিয়ারিজম চালুর উদ্যোগ নিয়েছে সরকার বলে জানিয়েছেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা