সারাদেশ

শেখ হাসিনার নির্দেশে ডা. দিলীপ রায়ের কম্বল বিতরণ

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুর জেলার বোয়ালমারীতে ২ হাজার শীতার্ত দরিদ্র ও ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ডের চেয়ারম্যান ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামীলীগের সিনিয়র সভাপতি ডা. দিলীপ রায়।

আরও পড়ুন: স্বাস্থ্যখাতে দুর্নীতি কমাতে হবে

মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকালে উপজেলার চতুল ইউনিয়নের ধুলপুকুরিয়াস্থ ডা. দিলীপ রায়ের নিজ বাড়িতে এসব শীতবস্ত্র বিতরণ করেন তিনি।

কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ডা. দিলীপ কুমার রায় তাঁর বক্তব্যে বলেন, আমি বঙ্গবন্ধুর সৈনিক, শেখ হাসিনার কর্মী। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের জন্য বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। সারা বিশ্বে অর্থনৈতিক মন্দার মধ্যেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বে দক্ষিণবঙ্গের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য পদ্মা সেতু তৈরি হয়েছে। যার ফলাফল ইতোমধ্যেই পরিলক্ষিত হচ্ছে। জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক আমরা শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছি।

আরও পড়ুন: ফের যুক্তরাষ্ট্রে গোলাগুলি, নিহত ৯

তিনি আরো বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্বপ্ন পূরণ ও উন্নত সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করতে হবে। তাহলে বাংলাদেশের একটি মানুষও বেকার বা ক্ষুধার্ত থাকবে না।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ্ পিকুল, জেলা আওয়ামীলীগের সহসভাপতি আছাদুজ্জামান মিন্টু, ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সোহেল, চতুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শরীফ মো. সেলিমুজ্জামান লিটু, চতুল ইউপি চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, বোয়ালমারী ডা. দিলীপ রায় হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অধ্যক্ষ ডা. প্রণয় কান্তি লস্কর, শাহ জাফর টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ লিয়াকত হোসেন লিটন, অধ্যাপক মিনু রাণী সাহা, ডা. দিলীপ রায়ের সহধর্মিনী ডা. অঞ্জলী রায়, ভাই হারাণ রায়, বাবলু রায়, আ’লীগ নেতা বাবলু শরীফ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল সিকদার, সাংগঠনিক সম্পাদক মনজুর ইসলাম তুষার, ডা. সঞ্জীব দাস, ডা. প্রীতি রঞ্জন রায় প্রমুখ।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

আদর্শ ব্যাটার গড়লেন কোহলি

ওয়ানডে ফরম্যাটে রেকর্ড বইয়ে নিজের নাম স্বর্ণাক্ষরে লিখলেও ‘আল্টিমেট&rsq...

নাহিদ রানার ফেরা নিয়ে শঙ্কা

দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর কদিন বাদেই ২২ গজে বল হাতে ফেরার প্রস্তুতি নিচ্ছ...

শোয়েব আখতারকে চাইছে পিসিবি

ইংল্যান্ড সফরে শোচনীয় ব্যর্থতার পর পাকিস্তান ক্রিকেটের ‘থিংক ট্যাংক&rsq...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা