ছবি : সংগৃহিত
সারাদেশ

হত্যা মামলায় ৩ আসামি গ্রেফতার

আশরাফুজ্জামান সরকার (গাইবান্ধা): গাইবান্ধার গোবিন্দগঞ্জের ইজিবাইক চালক কনক প্রামাণিক হত্যার মামলায় তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন : ডিসি সম্মেলন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

সোমবার (২৩ জানুয়ারি) গোবিন্দগঞ্জ থানার পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার রামপুরা সরকারপাড়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে হেলাল মিয়া (২২) ও দেলাল মিয়া (২০) এবং ক্রোড়গাছা গ্রামের ফেরদৌস মন্ডলের ছেলে সৌরভ মন্ডল (২০)।

গোবিন্দগঞ্জ থানা সূত্রে জানা গেছে, গত শনিবার (২১ জানুয়ারি) দুপুরে ৯৯৯ নম্বরে ফোন পেয়ে পুলিশ রংপুর চিনিকলের বাণিজ্যিক খামারের একটি পুকুর থেকে অজ্ঞাত পরিচয় ভাসমান মরদেহটি উদ্ধার করেন। সেখানেই মরদেহের পরিচয় সনাক্ত হয়।

উপজেলার হরিরামপুর ইউনিয়নের রামচন্দ্রপুরের ফুল মিয়ার পুত্র কনক প্রামাণিক (১৯) পেশায় ব্যাটারিচালিত ইজিবাইক চালক । ১৫ জানুয়ারি সন্ধ্যার পর থেকে নিখোঁজ হলে গোবিন্দগঞ্জ থানায় মামলা করেন মৃতের পরিবার।

গাইবান্ধার সহকারি পুলিশ সুপার (সি-সার্কেল) উদয় কুমার সাহার নেতৃত্বে পুলিশের এই বিশেষ দল প্রযুক্তির সহায়তায় স্থানীয় এলাকা ও রংপুর মেট্রোপলিটন এলাকাসহ বিভাগের বিভিন্ন স্থানে অভিযান চালায়। মাত্র ১৮ ঘন্টার অভিযানে তারা কনক প্রামাণিক হত্যার সাথে জড়িত তিন আসামিকে ছিনতাইকৃত ইজিবাইকসহ গ্রেফতার করেন।

আরও পড়ুন : ১৯ ফেব্রুয়ারি পবিত্র শবে মিরাজ

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ইজিবাইকটি ছিনিয়ে নেয়ার সময় বাঁধা দেয়ায় চালক কনককে গলাটিপে হত্যার পর হাত-পা বেঁধে পুকুরের পানিতে ফেলে দেয়ার কথা স্বীকার করেছে। ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয়ার জন্য সোমবার আদালতে প্রেরণ করা হয়।

সান নিউজ/এনজে/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আছাড়, আটক-১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

১২ স্কুল শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মস...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

পাকিস্তানের কাছে হেরে স্বর্ণের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

তাওহিদ হৃদয়ের ব্যাটে লড়াইয়ের রসদ পেয়েছিল বাংলাদেশ।...

গঠনমূলক সমালোচনা শুনতে প্রস্তুত সরকার : স্থানীয় সরকারমন্ত্রী

দেশের প্রশাসনিক কার্যক্রমে কোনো ভুলত্রুটি দেখা দিলে তা বিনা দ্বিধায় ধরিয়ে দেও...

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন

আন্তর্জাতিক জ্বালানি বাজারে ফের এক বড় রকমের অস্থিরতা ও সংকটের কালো মেঘ ঘনিয়ে...

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের অনলাইন সাংবাদিকতার অগ্রপথিক ও শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইম...

তাইওয়ানের হাতে এফ-১৬ ফাইটিং ফ্যালকন তুলে দিল যুক্তরাষ্ট্র

দীর্ঘ প্রতীক্ষা ও নানা জটিলতা পেরিয়ে অবশেষে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কেনা অত...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা