সারাদেশ

টঙ্গীবাড়িতে নিখোঁজ শ্রমিকের সন্ধান মিলেনি! 

মো. নাজির হোসেন (মুন্সীগঞ্জ): মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে নিখোঁজ কারখানা শ্রমিকের সন্ধান ৩ দিনেও মিলেনি। নিখোঁজ ওই শ্রমিক নজরুল হালদার (৪০) টঙ্গীবাড়ির উপজেলার নয়নন্দ গ্রামের মৃত ছিটু হালদারের ছেলে। গেলো শনিবার সকালে টঙ্গীবাড়ি উপজেলার সোনরাং দেওলবাড়ি এলাকায় একটি ব্যাটারী ফ্যাক্টরী হতে নিখোঁজ হন তিনি।

আরও পড়ুন: মাটিরাঙ্গায় প্রতিবন্ধীদের পাশে মানব ছায়া

নিখোঁজ নজরুলের স্ত্রী মনোয়ারা বেগম জানান, তার স্বামী টঙ্গীবাড়ি বাজারের পাশে সোনারং দেওলবাড়ি এলাকার একটি ব্যাটারির কারখানার শ্রমিক হিসেবে গত ডিসেম্বর মাসের ৬ তারিখে যোগদান করে। সে রাতে ওই কারখানায় থেকে রাত্রিযাপন করতো এবং শ্রমিকের কাজ করতো।

৬ ডিসেম্বরের পর তার সাথে তার স্ত্রী মনোয়ারা বেগমের আর স্ব-শরীরে দেখা হয়নি। নিখোজেঁর আগের দিন শুক্রবার রাতে সর্বশেষ তার স্বামীর সাথে ভিডিও কলে কথা হয় মনোয়ারার। পরে শনিবার (২১ জানুয়ারি) সকাল থেকে তার স্বামী ওই কারখানা হতে নিখোঁজ হন।

তিনি আরও বলেন, শনিবার দুপুরে ওইকারখানার অপর শ্রমিক মোক্তার বেপারী আমাকে ফোন করে জানায় আপনার স্বামী ফেক্টরীতে নাই। তাকে পাওয়া যাচ্ছে না। পরে আমরা তার খোঁজে নামি। থানায় গিয়ে সাধারণ ডায়রী করি।

তিনি আরোও বলেন, ৩ দিন ধরে লোকটা নিখোঁজ। কিন্তু এখনো তার কোনো খোঁজ পাচ্ছি না। আমাদের আত্বীয় স্বজনদের বাড়িতেও খোঁজ নিচ্ছি সে কোন আত্নীয় বাড়িতে যায়নি।

আরও পড়ুন: গুইমারা রিজিয়নের মানবিক সহায়তা প্রদান

এ বিষয়ে টঙ্গীবাড়ি থানার অফিসার ইনচার্জ মো. রাজিব খান বলেন, নিখোজঁ শ্রমিকের সন্ধান চলছে। ওই শ্রমিক ২ বিয়ে করেছে হয়তো, পারিবারিক দ্বন্দ্বের কারনে শ্রমিক আত্নগোপন করতে পারে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

সেমিকন্ডাক্টর শিল্প নিয়ে আশাবাদী প্রধানমন্ত্রী

সব বাধা অতিক্রম করে স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরক...

পদত্যাগ ছাড়া বৈঠকে নয় সিজেপি

কেন্দ্র সরকারের সঙ্গে তৃতীয় দফার বৈঠকের আগে নিজেদের অবস্থান আরও কঠোর করেছে ভা...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

বাগেরহাটে আততায়ীর ছুরিকাঘাতে আইনজীবী নিহত

বাগেরহাট জেলায় নিজাম উদ্দিন শান্ত (৪২) নামের একজন আইনজীবী আততায়ীর ছুরিকাঘাতে...

নিউইয়র্কে মেহজাবীনের ঝলক

অভিনয়ের পাশাপাশি ফ্যাশন সচেতনতার জন্যও দর্শকদের নজরে থাকেন জনপ্রিয় অভিনেত্রী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা