ছবি : সংগৃহিত
আন্তর্জাতিক

ফের যুক্তরাষ্ট্রে গোলাগুলি, নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় চীনা নববর্ষের উৎসবে হামলার পর ফের গোলাগুলির ঘটনা ঘটেছে। দেশটিতে তিনটি পৃথক হামলায় ৯ জন নিহত হয়েছেন।

আরও পড়ুন : সিরিয়ায় ভবন ধসে নিহত ১৬

সোমবার (২৩ জানুয়ারি) স্থানীয় সময় হামলার ঘটনা ঘটে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি ও আনন্দবাজার পত্রিকা।

যুক্তরাষ্ট্রের আইওয়া প্রদেশের ডেস মোইনেস শহরের একটি যুব প্রশিক্ষণ কেন্দ্রে সোমবার হানা দেন বন্দুকধারীরা। স্কুলে ঢুকে এলোপাতাড়ি গুলি চালাতে থাকেন তারা।

এ সময় গুলিতে জখম হন দুই শিক্ষার্থীসহ ৩ জন। তাদের অবস্থা আশঙ্কাজনক ছিলো। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসা চলাকালীন ওই দুই ছাত্রের মৃত্যু হয়। গুরুতর জখম অবস্থায় শিক্ষকের চিকিৎসা চলছে।

আরও পড়ুন : কোরআন পোড়ানো অত্যন্ত অসম্মানজনক

মৃতদের এখনও শনাক্ত করা যায়নি বলে জানিয়েছে ডেস মোইনেস।

বন্ধুকধারীরা ঘটনার পর স্কুল থেকে পালিয়ে যায়। পুলিশ তাদের খোঁজে তল্লাশি শুরু করে। পরে শহরের রাস্তায় একটি গাড়ি আটক করা হয়। সেখান থেকে তিন জন সন্দেহভাজনকে গ্রেফতার করে প্রশাসন। স্কুলে হামলার নেপথ্যে তাদের যোগ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে, আমেরিকার উত্তর ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের হাফ মুন বে শহরে পৃথক দুটি হামলায় নিহত হয়েছেন ৭ জন। আরও অনেকেই আহত। তারা হাসপাতালে চিকিৎসাধীন। এই হামলার সঙ্গে জড়িত সন্দেহে কয়েক জনকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন : গ্রিড বিপর্যয়, বিদ্যুৎহীন পাকিস্তান

প্রসঙ্গত, শনিবার (২১ জানুয়ারি) রাতে ক্যালিফোর্নিয়াতে হামলা হয়। ৭২ বছর বয়সি এক বন্দুকধারী মন্টেরে পার্কে চীনা নববর্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গিয়ে এলোপাতাড়ি গুলি চালান।

এই বন্দুকধারীর গুলিতে অন্তত ১০ জনের মৃত্যু হয়। আরও অনেকেই আহত হন। পরে পুলিশ ঘিরে ফেললে নিজের শরীরে গুলি করে আত্মঘাতী হন অভিযুক্ত। তার পর ৪৮ ঘণ্টা কাটতে না কাটতেই আরও তিন হামলার ঘটনা ঘটলো।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন, মিলবে ১২ এমএমসিএফ গ্যাস

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন কর...

স্বপ্নের নায়ক সালমান শাহর জন্মদিন আজ

আজ ১৯ সেপ্টেম্বর। ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা নায়ক সালমান শাহর ৫৫তম জন্মদিন।...

জাতিসংঘে প্রথম ভাষণে প্রধানমন্ত্রীর বক্তব্যে থাকবে যেসব বিষয়

প্রায় চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের নেতৃত...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

বিসিবির বোর্ড সভা আজ, আসছে যেসব সিদ্ধান্ত

প্রায় দেড় মাস পর আজ রোববার হোম অব ক্রিকেটে বসছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিস...

সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

মক্কা চুক্তির আওতায় সৌদি আরবকে সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে তুরস্ক। গত ৭ আগ...

মধ্যপ্রাচ্যে সতর্কতা, অবকাশ কাটছাঁট ট্রাম্পের

মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা আরও বাড়তে পারে বলে সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা