আন্তর্জাতিক

গ্রিড বিপর্যয়, বিদ্যুৎহীন পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক: ভয়াবহ অর্থনৈতিক সংকটে ভুগছে পাকিস্তান। আর এর মধ্যেই দক্ষিণ এশিয়ার এই দেশটিতে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। জাতীয় গ্রিডে বড় ধরনের বিপর্যয়ের কারণে ফেডারেল রাজধানী ইসলামাবাদের পাশাপাশি লাহোর ও করাচির মতো বড় শহরসহ দেশের বিশাল অংশে বিদ্যুৎ বিভ্রাটের প্রভাব পড়েছে।

আরও পড়ুন: মানবতাবিরোধী অপরাধ ত্রিশালের ৬ জনের মৃত্যুদণ্ড

সোমবার (২৩ জানুয়ারি) সকালে এই বিভ্রাট দেখা দেয় বলে জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন।, কোয়েটা, ইসলামাবাদ, লাহোর, পেশোয়ার এবং করাচিসহ বেলুচিস্তানের ২২টি জেলা বিদ্যুৎবিচ্ছিন্ন হয়েছে। লাহোরের মল রোড, ক্যানাল রোড এবং অন্যান্য এলাকার মানুষ বিদ্যুতের সংকটে পড়েছেন।

দেশটির বিদ্যুৎ বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, এদিন সকাল ৭টা ৩৪ মিনিটে জাতীয় গ্রিডে বিপর্যয় ঘটেছে। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা চলছে।

পাকিস্তানের বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী খুররম দস্তগীর জিও নিউজকে বলেছেন, অর্থনৈতিক সংকটের কারণে জ্বালানি খরচ বাঁচাতে শীতকালে রাতে বিদ্যুৎ উৎপাদন ইউনিটগুলো সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়।

আরও পড়ুন: উন্নয়নের রোল মডেল বাংলাদেশ

তিনি বলেন, ‘আজ (সোমবার) সকাল সাড়ে ৭টার দিকে যখন সিস্টেমগুলো একে একে চালু করা হয়, তখন দেশের দক্ষিণাঞ্চলের জামশোর এবং দাদুর মধ্যে ফ্রিকোয়েন্সি পরিবর্তনের খবর পাওয়া গেছে। ভোল্টেজ ওঠা-নামায় একের পর এক বিদ্যুৎ উৎপাদন ইউনিট বন্ধ হয়ে যায়। তবে এটি বড় কোনো সংকট নয়।’

দস্তগীর আরও বলেন, পেশোয়ার এবং ইসলামাবাদে গ্রিড স্টেশন পুনরুদ্ধার শুরু হয়েছে। তার ভাষায়, ‘আমি আপনাকে আশ্বস্ত করতে পারি যে আগামী ১২ ঘণ্টার মধ্যে সারা দেশে বিদ্যুৎ ব্যবস্থা পুরোপুরি চালু করা হবে।’

আরও পড়ুন: বিচারকের বিরুদ্ধে স্লোগান ব্যাখ্যা দিতে হাইকোর্টে ২১ আইনজীবী

এদিকে রাজধানী ইসলামাবাদে ব্রেকডাউনের প্রভাব প্রায় ১১৭টি গ্রিড স্টেশনের ওপর পড়েছে বলে ইসলামাবাদ ইলেকট্রিক সাপ্লাই কোম্পানির মুখপাত্র জানিয়েছেন।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা