ছবি : সংগৃহিত
সারাদেশ

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাদক কারবারি গ্রেফতার

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আন্তঃজেলা মাদক কারবারি শাওন মিল্কিকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ‌।

আরও পড়ুন : আগ্নেয়াস্ত্রসহ ৪ যুবক গ্রেফতার

রোববার (২৫ শে ডিসেম্বর) সকাল ১০ টার দিকে তাকে মুন্সীগঞ্জ সদর উপজেলার মুক্তারপুর এলাকা হতে ধৃতকে গ্রেফতার করা হয়‌। সে টঙ্গীবাড়ী উপজেলার পাইকপাড়া গ্রামের শামীম মিল্কির ছেলে।

টঙ্গীবাড়ি থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আল মামুন বলেন, শাওন মিল্কির নামে বাংলাদেশে কমপক্ষে দশটি জেলায় একাধিক মাদক মামলা রয়েছে। সে মাদক চোরাচালানের অন্যতম সদস্য।

আরও পড়ুন : পঞ্চগড়ে বিএনপির মিছিলে হামলা, নিহত ১

নারায়ণগঞ্জের একটি মাদক মামলায় প্রায় ১ বছর আগে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত।

আরও বলেন, কারাদণ্ডাদেশের পর থেকে, সে বিভিন্ন স্থানে আত্মগোপন করে বেড়াচ্ছিল। সদর উপজেলার মুক্তারপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হই‌।

আরও পড়ুন : পর্যটকদের পদচারণায় মুখর সাজেক-খাগড়াছড়ি

এ ব্যাপারে টঙ্গীবাড়ি থানা (ওসি) মো. রাজিব খান বলেন, গ্রেফতারকৃত আসামি শাওনের বিরুদ্ধে একটি মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডাদেশ রয়েছে । তাকে আজই আদালতে প্রেরণ করা হবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নরসিংদীতে প্রান্তিক পেশাজীবীদের জন্য ১০ দিনের সফট স্কিলস প্রশিক্ষণ  

নরসিংদীর রায়পুরা ও শিবপুর উপজেলায় প্রান্তিক পেশাজী...

খরা-এল নিনোর যুগল আঘাতে বিপর্যয়ের মুখে বিশ্বের ফুসফুস!

বিশ্বের বৃহত্তম ক্রান্তীয় বনভূমি আমাজন আবারও ভয়াবহ সংকটের মুখোমুখি। দীর্ঘস্থা...

সচেতনতার মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি কমানো সম্ভব: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ডায়াবেটিস সম্পর্...

টানা ৫ দফায় স্বর্ণের দাম কমল মোট ১২০৭১ টাকা

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জ...

৮৬ মিনিটে বজ্রপাত! আরশাদের বাঁ-পায়ের শটে ভেঙে গেল ২৩ বছরের স্বপ্ন, সাফের ফাইনালে পাকিস্তান

ফুটবল মাঝে মাঝে বড় নির্মম এক খেলা। ৯০ মিনিট ধরে যে দল বল দখলে রাখে, আক্রমণ স...

খাগড়াছড়িতে নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় চেঙ্গী নদীতে পড়ে বাদল ত্র...

নওগাঁয় দেবোত্তর সম্পত্তি রক্ষার দাবিতে মানববন্ধন

নওগাঁর পত্নীতলা উপজেলার আমাইড় ইউনিয়নের চকভবানী গ্র...

১৫০ বছর বাঁচতে চান পুতিন!

বার্ধক্যকে বুড়ো আঙুল দেখিয়ে মানবজীবনকে দীর্ঘায়িত করার এক অভিনব ও চাঞ্চল্যকর ব...

ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসা শিক্ষককে গণপিটুনি

নোয়াখালীর বেগমগঞ্জে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে (৯)...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা