সারাদেশ

অবৈধ ড্রেজার বসিয়ে জায়গা ভরাটের অভিযোগ!

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) : সরকারি হালট ভরাট করে বন্দোবস্ত নেয়ার আশায় ব্রিজের সন্নিকটে অবৈধ ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করে ভরাটের অভিযোগ পাওয়া গেছে স্থানীয় এক বাজার বণিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নের চিতারবাজার নামক স্থানে। এর আগে উপজেলা প্রশাসনের তদারকিতে বোয়ালমারী উপজেলার সরকারি বালিকা বিদ্যালয় সংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনারের পাশের নিচু জায়গা সরকার নিষিদ্ধ অবৈধ ড্রেজার দিয়ে ভরাট করা হয়েছে। পার্শ্ববর্তী বারাসিয়া নদীর উপর অবস্থিত নব নির্মিত ব্রিজ থেকে মাত্র ৩০০-৪০০ মিটার দূরত্বে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করা হয়। অথচ ব্রিজের এক কিলোমিটারের ভেতর এলাকা থেকে বালু উত্তোলন করা বেআইনি।

আরও পড়ুন: একাত্তরের পরাজিতরা ফের সক্রিয় হচ্ছে

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, চিতারবাজারের দুর্গা মন্দিরের পেছনে মোবারকদিয়া মৌজার ৩৯৬ নং দাগে দুই শতাংশ সরকারি হালট রয়েছে। চিতারবাজার বণিক বহুমুখী সমবায় সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-র মৌখিক অনুমতি নিয়ে ওই জায়গা বন্দোবস্ত নেয়ার জন্য ভরাট করছেন। ভরাটের জন্য ওই সমিতির সভাপতি মো. জামাল উদ্দিন ও সাধারণ সম্পাদক মো. শাকিল আহমেদ পার্শ্ববর্তী কুমার নদে অবৈধ ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করছেন। ওই নদীর উপর একটি ব্রিজও রয়েছে। যেখান থেকে বালু উত্তোলন করা হচ্ছে সেখান থেকে ব্রিজটির দূরত্ব ১০০ মিটারের মতো। এতে ব্রিজটি ঝুঁকির মধ্যে পড়ার আশঙ্কা রয়েছে।

স্থানীয়রা জানান, সরকার নিষিদ্ধ ড্রেজার দিয়ে বালু উত্তোলনের কারণে বাজারের লোকদের ব্যবহারের জন্য কুমার নদের তীরে নির্মিত একটি আধা পাকা শৌচাগারের নিচের মাটি ভেঙ্গে পড়ায় সেটি ঝুঁকির মধ্যে পড়েছে। সোমবার পর্যন্ত ড্রেজারটি চালু ছিল। নাম প্রকাশে অনিচ্ছুক জনৈক ব্যবসায়ী জানান, শুনেছি জামাল উদ্দিন ও মো. শাকিল আহমেদ পাশের একটি জায়গাও ড্রেজারের সাহায্যে ভরাট করবে।

আরও পড়ুন: বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

চিতারবাজার বণিক বহুমুখী সমবায় সমিতির সভাপতি জামাল উদ্দিন ও সাধারণ সম্পাদক মো. শাকিল আহমেদ বলেন, বাজারের উন্নয়নের স্বার্থে সরকারি হালট ভরাট করে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে বন্দোবস্ত দেয়া হবে। এ ব্যাপারে ইউএনও স্যার আমাদেরকে মৌখিকভাবে ওই জায়গা ভরাট করতে বলেছেন। পরবর্তীতে বিধি মোতাবেক বন্দোবস্ত দেয়া হবে বলে জানিয়েছেন।

এ ব্যাপারে বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারেফ হোসাইন বলেন, ব্রিজের ২০০ মিটারের মধ্যে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করা যাবে না-একথা সঠিক নয়। আর যেখানে বালু দিয়ে ভরাট করা হচ্ছে সেখানে সরকারের প্রয়োজনেই ভরাট করা হচ্ছে।

আরও পড়ুন: কঙ্গোতে বন্যা-ভূমিধসে নিহত ১২০

এ ব্যাপারে ফরিদপুর জেলা স্থানীয় সরকার বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. শাহিদুজ্জামান খান বলেন, ব্রিজের ৫০০ মিটারের মধ্যে ড্রেজার বসানো ঠিক নয়। তারপরও নদীর গভীরতা, স্রোতের অনুকূল-প্রতিকূলের উপরও ড্রেজার বসানোর দূরত্বের বিষয় নির্ভরশীল।

প্রসঙ্গত, এর আগে উপজেলা প্রশাসনের তদারকিতে বোয়ালমারী উপজেলার সরকারি বালিকা বিদ্যালয় সংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনারের পাশের নিচু জায়গা সরকার নিষিদ্ধ অবৈধ ড্রেজার দিয়ে ভরাট করা হয়েছে। পার্শ্ববর্তী বারাসিয়া নদীর উপর অবস্থিত নব নির্মিত ব্রিজ থেকে মাত্র ৩০০-৪০০ মিটার দূরত্বে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করা হয়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা