সারাদেশ

বিদ্যুৎস্পর্শে শিশু শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

আদিল হোসেন তপু, ভোলা: ভোলার লালমোহনে বিদ্যুৎস্পর্শে মো. রাফিন (১০) নামের ৫ম শ্রেণির এক শিশু শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: একাত্তরের পরাজিতরা ফের সক্রিয় হচ্ছে

বুধবার সকালে উপজেলার বদরপুর ইউনিয়নের দেবিরচর মাদ্রাসার ছাদের ওপর এ ঘটনা ঘটে। নিহত রাফিন দেবিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র ও দেবীর চর বাজার এলাকার মো. রোমানের ছেলে।

স্থানীয়রা জানান, বুধবার সকালে রাফিন দেবিরচর দাখিল মাদ্রাসার ছাদে খেলতে গিয়ে অসতর্কতাবশত মাদ্রাসার ছাদের ওপর থাকা বিদ্যুতের তারের সংস্পর্শে জড়িয়ে যায়। এতে করে ঘটনাস্থলেই মুখ ও হাত ঝলসে মারা যায় রাফিন। এ দুর্ঘটনার খবর পেয়ে লালমোহন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা অনামিকা নজরুল এবং ওসি মো. মাহাবুবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।

আরও পড়ুন: বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

এব্যাপারে লালমোহন থানার ওসি মো. মাহাবুবুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে থানায় অপমৃত্যুর একটি মামলা দায়ের করা হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা