সারাদেশ

উলিপুরে বিনামূল্যে চক্ষুসেবা ক্যাম্প অনুষ্ঠিত

কামরুজ্জামান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম): কুড়িগ্রামের উলিপুরে ডিস্ট্রিক্ট ইনক্লুসিভ আই কেয়ার প্রোগ্রামের দলিত (রবিদাস, শীল ও মালাকার সম্প্রদায়) ব্যক্তিদের জন্য বিনামূল্যে চক্ষুসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকালে উলিপুর কাচারীপাড়া চত্বরে স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ডস ফেয়ার’র অফিসে উপজেলার রবিদাস, শীল ও মালাকার সম্প্রদায়ের মানুষের জন্য এমন ব্যতিক্রম কার্যক্রমটি অনুষ্ঠিত হয়।

স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন ফ্রেন্ডস ফেয়ারের সার্বিক ব্যবস্থাপনায়, সাইটসেভার্স’র সহযোগিতায় ও মরিয়ম চক্ষু হাসপাতালের বাস্তবায়নে বিনামূল্যে এ চক্ষুসেবা ক্যাম্পটি অনুষ্ঠিত হয়।

ব্যতিক্রমী এ চক্ষুসেবা ক্যাম্পে বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও অন্যান্য চক্ষুসেবা দেয়া হয়। মরিয়ম চক্ষু হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আসাদুল হাবিব কাজলের নেতৃত্বে একটি চৌকস দল এ ক্যাম্প পরিচালনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন ফ্রেন্ডস ফেয়ারের সভাপতি আল আমিন, সাধারণ সম্পাদক কানন দত্ত প্রমূখ।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোবিপ্রবিতে শিক্ষক দম্পতির বিরুদ্ধে মার্ক টেম্পারিংয়ের অভিযোগ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরিসংখ্যান...

‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে দিশেহারা গ্রাহক

দেশের বিভিন্ন এলাকায় প্রি-পেইড ও স্মার্ট বিদ্যুৎ মিটারের গ্রাহকদের মধ্যে অস্...

ঝালকাঠিতে কবি স্মরণ, যুক্ত ছিলেন তারেক রহমান

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে ঝালকাঠিতে ভিডিও কনফারেন্স এর...

অসহায় বৃদ্ধের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন

মাদারীপুর শহরের পানিছত্র এলাকায় রাস্তার পাশে অজ্ঞাতপরিচয় পড়ে থাকা বৃদ্ধ হেমায়...

ড. জন লি লিগ্যাসি অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত বাংলাদেশি শিক্ষাবিদ

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাংলাদেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ...

নানাবাড়িতে ৪ বছরের শিশুর মৃত্যু, হত্যার অভিযোগ বাবার 

মাদারীপুরের কালকিনি উপজেলার নানাবাড়িতে বেড়াতে গিয়ে চার বছর বয়সী শিশু হাফিজুর...

শাকিব খানের পোস্ট , ফিরছে টিম ‘বরবাদ’

বৃহস্পতিবার (২ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি প্রকাশ করেন শাকিব...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানুন উপকারিতা ও ঝুঁকি

বর্তমানে ওজন নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যে টানা ২৪ ঘণ্টা না খেয়ে থাকার প্রবণতা বাড়...

গণমিছিল সফল করার আহ্বান ১১ দলীয় ঐক্যের

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ১১ দলের ঘোষিত কর্মসূচি বাস্তব...

বিদেশ-ফেরত কর্মীদের পুনর্বাসনে সমন্বিত উদ্যোগের আহ্বান

মুন্সীগঞ্জে বিদেশ-ফেরত কর্মীদের টেকসই পুনরায় একত্রীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা