সারাদেশ

ঠাকুরগাঁওয়ে শীতাতপ নিয়ন্ত্রিত লাশ ঘরের উদ্বোধন

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর থানা চত্বরে মরদেহ সংরক্ষণে শীতাতপ নিয়ন্ত্রিত ঘরের উদ্বোধন করা হয়েছে।

আরও পড়ুুুুুুন: বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দুপুরে ঘরের উদ্বোধন করেন বাংলাদেশ পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি মোহা. আবদুল আলীম মাহমুদ।

এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন, ইন সার্ভিস ট্রেনিং সেন্টার পুলিশ সুপার নাসির উদ্দীন জুবায়ের, অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান, এএসপি (সদর সার্কেল) রাজিয়া সুলতানা, সদর থানার ওসি কামাল হোসেন প্রমুখ।

আরও পড়ুুুুুুন: সংক্রমণে শীর্ষে জাপান

লাশ সংরক্ষণ ঘরের পরিকল্পনা করেন ঠাকুরগাঁও পুলিশ সুপার মোহা. জাহাঙ্গীর হোসেন। বাস্তবায়ন করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন। অর্থায়নে ইকো-স্যোশাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন(ইএসডিও) এবং সহযোগিতা করেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)।

উল্লেখ্য, বিভিন্ন সময় দুর্ঘটনায় কেউ মৃত্যুবরণ করলে বা নিহত হলে এবং গ্রাম পর্যায়ে আত্মহত্যায় মৃত ব্যক্তির লাশ ময়না তদন্ত হওয়ার পূর্ব মুহুর্ত পর্যন্ত থানা চত্বরে রাখা হতো। সেই লাশ থানা চত্বরে ঝড়-বৃষ্টির দিনেও খোলা আকাশের নীচে রাখতে হয়। এখন থেকে ঘরের ভেতর রাখা হবে। ময়না তদন্তের জন্য সঠিক সময়ে লাশ মর্গে প্রেরণ করা হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বামনায় মায়ের মৃত্যুতে অসহায় শিশু সন্তান

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে সড়ক...

মিরপুরে পোশাক শ্রমিকদের অবরোধের চেষ্টা, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে রাজধানীর মির...

শ্রীনগরে শীর্ষ সন্ত্রাসী বিকাশ গ্রেপ্তার, পিস্তল-গুলি উদ্ধার

মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে আলোচিত সন্ত্রা...

রুশ বিমানের গতিবিধি ঘিরে সতর্ক জাপান-তাইওয়ান

চীনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের গুরুত্বপূর্ণ সফরের ঠিক আগে পূর্ব এ...

পাকিস্তানকে ২–১ গোলে হারিয়ে রেকর্ড দশম শিরোপা জয় ভারতের

দক্ষিণ এশিয়ার ফুটবলে নিজেদের একচ্ছত্র আধিপত্য ও রাজত্ব আরও একবার প্রমাণ করল ভ...

গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, মামলার নির্দেশ দিলেন ইউএনও

ডিজিএফআইয়ের দেওয়া তথ্যের ভিত্তিতে নওগাঁর মহাদেবপুর...

উখিয়ায় খাদ্য সংকটে লোকালয়ে সাত হাতি

কক্সবাজারের উখিয়ায় লোকালয়ে ঢুকে পড়েছিল সাতটি বন্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা