সারাদেশ

যুবদলের আহবায়ক কমিটি বাতিলের দাবি

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সেনবাগে অসাংগঠনিক ও অনৈতিক সুবিধা নিয়ে ঘোষিত ৯ টি ইউনিয়ন আহবায়ক কমিটি বাতিলের দাবিতে সাংবাদিক সম্মেলন করেছে সেনবাগ উপজেলা যুবদল।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সঙ্গে কুয়েতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে সেনবাগ প্রেসক্লাবে উপজেলা যুবদলের ৩ যুগ্ম আহবায়ক সহ পদবঞ্চিত উপজেলা ও ৯টি ইউনিয়নের যুবদলের একাংশের সভাপতি ও সম্পদক এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন,সেনবাগ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক খোরশেদ আলম চৌধুরী ফুটন ও যুগ্ম আহবায়ক আরমান হোসেন সুমন এবং যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম।

এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও যুবদল নেতা ফখরুল ইসলাম টিপু, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ও ইউপি সদস্য মো.মামুন, উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য, আনোয়ার হোসেন, জসিম উদ্দিন ভাষান ও আবুল কাশেম।

সাংবাদিক সম্মেলনে অভিযোগ করা হয় সেনবাগ উপজেলা যুবদলের আহবায়ক ও সদস্য সচিব দীর্ঘ ২ বছরে একটি সভা করতে পারেনি। তারা একই সাথে বিএনপি, যুবদল ও ছাত্রদলের পদে রয়েছেন। এছাড়াও অনিয়মের মাধ্যমে অনৈতিক সুবিধা নিয়ে ইউনিয়ন আহবায়ক কমিটি ঘোষণা করায় জেলা কমিটি উপজেলা কমিটি সহ ইউনিয়ন কমিটি গুলো স্থগিত করে। পরবর্তীতে গত ১১ নভেম্বর পুনরায় কারো সাথে কোন আলোচনা না করেই অনৈতিক সুবিধা নিয়ে কিছু সংযোজন, বিয়োজন করে পুনরায় ইউনিয়ন যুবদলের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটিতে ত্যাগী ও নির্যাতিতদের বাদ দেয়া হয়।

আরও পড়ুন: যে কারও সঙ্গে কাজ করব

বক্তারা আগামী ৪৮ ঘন্টার মধ্যে সেনবাগ উপজেলা যুবদলের আহবায়ক ও সদস্য সচিব কে বহিষ্কার ও ইউনিয়ন আহবায়ক কমিটি গুলো বাতিল করে ত্যাগী, ও যোগ্যদের নিয়ে পূর্ণরায় কমিটি ঘোষণা করার জন্য জেলা নেতৃবৃন্দের প্রতি দাবি জানান।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

ভালোবাসার দামে নিজের শান্তি খোয়ানো ঠিক নয়: প্রভা

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত নিজের অনুভূতি ও জী...

নারায়ণগঞ্জে মাদক কারবারি-পুলিশের গোলাগুলি, আহত ৪

নারায়ণগঞ্জের ফতুল্লার ইসদাইরে মাদক কারবারিদের সঙ্গে পুলিশের গোলাগুলির ঘটনা ঘট...

কুয়েতে বাসের চাপায় বাংলাদেশি চালক নিহত

কুয়েতের জিলিব আল শুয়ুখ এলাকায় দুই বাসের মধ্যে চাপা পড়ে এক বাংলাদেশি বাসচালক ন...

রাজধানীতে ডিএমপির সাঁড়াশি অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৯

রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪...

ছুটির দিনেও গ্যাসের হাহাকার

ছুটির দিনেও কাটেনি রাজধানীর গ্যাস সংকট। বরং সিএনজি ফিলিং স্টেশনগুলোতে ভোগান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা