মাদারীপুরে ডেঙ্গু আক্রান্ত কলেজছাত্রের মৃত্যু
সারাদেশ

ডেঙ্গু আক্রান্ত কলেজ ছাত্রের মৃত্যু

শফিক স্বপন, মাদারীপুর : মাদারীপুরের শিবচরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বিকেএসপির খেলোয়ার কলেজ ছাত্র রাব্বি গাছির (২০) মৃত্যু হয়েছে। রাব্বি গাছি শিবচরের কুতুবপুর ইউনিয়নের বড় বেশবপুর গ্রামের জাহাঙ্গির গাছির একমাত্র ছেলে।

আরও পড়ুন : বড় ভাই গ্রেফতার

রাব্বি ঢাকা কলেজে বিজ্ঞান বিভাগের ইন্টারমিডিয়েট দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল। সে ২০২০ সালে বিকেএসপির বালক দলে পরীক্ষায় উত্তীর্ন হয়ে ক্রিকেট খেলায় অংশ নিতে সুইজারল্যান্ড গিয়েছিল।

পারিবারিক সূত্রে, গত সপ্তাহে জ্বর হলে প্রথমে রাব্বিকে শিবচরের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে টেস্টে ডেঙ্গু ধরা পড়লে গত ৯ নভেম্বর তাকে ঢাকার সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করে তার পরিবার। সেখানে অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে রাখা হয়েছিল।

আরও পড়ুন : ভূঞাপুর রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি ঘোষণা

মঙ্গলবার (১৫ নভেম্বর) রাতে ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বুধবার (১৬ নভেম্বর) দুপুরে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।'তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

রাব্বির পরিবার জানায়,'ক্রিকেট খেলার প্রতি প্রবল ঝোঁক ছিল রাব্বির। ২০২০ সালে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) বয়স ভিত্তিক ক্রিকেট বালক দলে ভর্তি পরীক্ষায় উত্তীর্ন হয়েছিল এবং খেলায় অংশ নিতে সুইজারল্যান্ড গিয়েছিল রাব্বি। এছাড়া ক্রিকেট খেলতে দলের সাথে ভারতও সফর করেছিল।

আরও পড়ুন : পদ প্রত্যাশী ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম

স্থানীয়রা জানান,'ছেলেটি খেলাধুলা নিয়েই থাকতো। বাড়িতে এলে এলাকার ছেলেদের নিয়ে খেলাধুলা করতো। দুইবার বিদেশে গিয়েও খেলেছে। রাব্বির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

রাব্বির বাবা জাহাঙ্গীর গাছি বলেন,'আমার ছেলে খেলাধুলায় ভালো ছিল। ও বিদেশে গিয়েও খেলেছে। ঘরভর্তি নানান ট্রফি পড়ে আছে। আমার রাব্বি নাই।’

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ইয়ামাল ঝড়ে তছনছ ক্রোয়েশিয়া

উয়েফা নেশনস লিগের হাইভোল্টেজ ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন নিজেদের চ...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা