পদ প্রত্যাশি ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম
সারাদেশ
অভিযোগ জামায়াত-শিবিরের দিকে

পদ প্রত্যাশী ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সেনবাগ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদ প্রত্যাশী আমজাদ হোসেন শিবুকে (২৬) কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে স্থানীয় জামায়াত-শিবিরের নেতা কর্মিদের বিরুদ্ধে।

আরও পড়ুন : আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

বুধবার (১৬ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে উপজেলার বীজবাগ ইউনিয়নের জয়নগর উচ্চ বিদ্যালয় এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

হামলার শিকার ছাত্রলীগ নেতা শিবু বলেন,বীজবাগ ইউনিয়নের জয়নগর উচ্চ বিদ্যালয় এলাকা হচ্ছে জামায়াত অধ্যুষিত এলাকা। এই এলাকায় অতীতে কেউ জোরালে ভাবে ছাত্রলীগের কর্মকাণ্ড চালাতে পারেনি। তিনি ওই এলাকায় ছাত্রলীগের সক্রিয় কর্মকান্ড পরিচালনা করে আসছেন। এতে ক্ষুদ্ধ হয়ে উঠে স্থানীয় জামায়াত-শিবিরের নেতাকর্মীরা।

বুধবার সন্ধ্যার দিকে জয়নগর উচ্চ বিদ্যালয় মাঠে ক্রিকেট খেলা দেখে বাড়ির উদ্দেশে রওনা হলে সাবেক ইউপি চেয়াম্যান ও স্থানীয় জামায়াত নেতা হারুনুর রশীদ ওরফে ল্যাংড়া হারুনের (৪৫) নেতৃত্বে ৮-১০জন জামায়াত শিবিরের নেতাকর্মী তার পথরোধ করে। এরপর অস্ত্রধারী শিবির নেতা ছানা উল্যাহ (৩২), রাজু (২৮), কামরুল (২৭) ও জামায়াত নেতা সুন্দর হারুন (৪৪) আমার ওপর হামলা চালায়।

আরও পড়ুন : সিলেটেও বাস ধর্মঘটের ডাক

একপর্যায়ে ছানা উল্যাহ ধারালো কিরিচ দিয়ে আমার মাথায় কুপিয়ে গুরুত্বর জখম করে। পরে আমার শৌরচিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে তারা আমাকে রাস্তার ওপর ফেলে চলে যায়।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে বীজবাগ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও জামায়াত নেতা হারুনুর রশীদ ওরফে ল্যাংড়া হারুন অভিযোগ নাকচ করে দিয়ে বলেন,ছানা উল্যাহ কে গত দুই মাস ক্ষমতাসীন দলের নেতাকর্মিরা তার বাড়িতে থাকতে দিচ্ছেনা।

তিনি আরও জানান, সে গতকাল একটি মামলার হাজিরা দিতে এলাকায় আসে। তখন ছাত্রলীগের ২৫-৩০জন নেতাকর্মী তার উপর হামলা চালায়। ওই সময় তাদের স্ট্যাম্পের আঘাতে ছাত্রলীগ নেতা শিবুর মাথা ফেটে যায়। ছানা উল্যাকে আশঙ্কাজনক অবস্থায় চট্রগ্রামের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন : যৌনকর্মীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

এ বিষয়ে জানতে চাইলে সেনবাগ উপজেলা জামায়াতের আমীর ইয়াছিন করিম বলেন, হারুন সহ অন্য যারা এ হামলার সাথে জড়িত থাকার অভিযোগ উঠেছে তারা আমাদের সংগঠনের কেউ নয়। এক সময় তারা ছিল কিন্ত অনেক আগেই তাদের সংগঠন থেকে বাদ দেওয়া হয়েছে। তারা নিজেরা নিজেদের মত করে দলের পরিচয় দেয়।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.ইকবাল হোসেন পাটোয়ারী বলেন, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় মামলা হয়েছে। পুলিশ আসামিদের গ্রেফতারে চেষ্টা চালাচ্ছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

তুরস্ককে ৩-০ গোলে হারালো বেলজিয়াম

ক্যারিয়ারের গোধূলিলগ্নে পৌঁছেও বয়স যে শুধুই একটি সংখ্যা, তা আবারও প্রমাণ করল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা