সারাদেশ

যৌনকর্মীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

বিভাষ দত্ত, ফরিদপুর: ফরিদপুরে যৌনকর্মীদের বিকল্প আয়ের সাথে সম্পৃক্ত করার জন্য ৫০জন যৌনকর্মীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেছে বেসরকারী উন্নয়ন সংস্থা শাপলা মহিলা সংস্থা। প্রতিষ্ঠানটি সম্পূর্ণ অলাভজনক বেসরকারী প্রতিষ্ঠান।

আরও পড়ুন: ডেঙ্গু আক্রান্ত ৫০ হাজার ছাড়াল

বুধবার (১৫ নভেম্বর) সকালে শাপলা মহিলা সংস্থা, সমাজে পিছিয়ে পড়া শিশু ও নারীদের উন্নয়ন এবং অধিকার প্রতিষ্ঠায় কাজ করে চলছে। সমাজের একটি অংশের কাছে অস্পৃশ্য যৌনকর্মীদের মানবাধিকার ও মৌলিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে চলছে দীর্ঘ দুই যুগেরও বেশী সময় ধরে।

সহজ-সরল মেয়েরা পাচারকারী ও মুখোশধারী কিছু মানুষের প্রতারণায় পাচার হয়ে আসে যৌনপল্লীতে। এরপর দৃশ্যমান ও অদৃশ্য চক্রগুহে আটকে পড়ে তাদের জীবন। এই চক্রগুহ থেকে বের করে স্বাভাবিক জীবন যাত্রায় ফিরিয়ে আনার লক্ষ্যে শাপলা মহিলা সংস্থা কাজ করে যাচেছ।

বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন বিদেশিদের বিষয় নয়

সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে এ্যাডভোকেট শিপ্রা গোস্বামী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোসা: তাসলিমা আলী, বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন ঢালী, ফরিদপুর সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক নূরুল হুদা, ফরিদপুর পৌরসভার ১৬নং ওয়ার্ড কাউন্সেলর বিধান কুমার সাহা, পথকলি নির্বাহী পরিচালক বিলায়েত হোসেন, বিএফএফ নির্বাহী পরিচালক আ.ন.ম ফজলুল হাদী সাব্বির, শাপলা মহিলা সংস্থা’র সহকারী নির্বাহী পরিচালক শ্যামল প্রকাশ অধিকারী।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শাপলা মহিলা সংস্থা’র নির্বাহী পরিচালক চঞ্চলা মন্ডল এবং সঞ্চলনা করেন শাপলা মহিলা সংস্থা’র প্রজেক্ট কো-অর্ডিনেটর প্রশান্ত কুমার সাহা।

সন্ত্রাসীদের গুলিতে ৬ পুলিশ নিহত

অনুষ্ঠানে প্রধান অতিথি প্রশিক্ষনার্থীদের উদ্দেশ্যে বলেন তাদের ও তাদের সন্তানদের জন্ম নিবন্ধন, জাতীয় পরিচয়পত্র সংশোধন, পাচার প্রতিরোধ ও যারা স্বেচ্ছায় যৌন পেশা ত্যাগ করে সম্মান জনক পেশায় আসতে চায় সেক্ষেত্রে গৃহহীনদের গৃহ প্রাপ্তিতে সহযোগিতা করা হবে।

১২ মাসের প্রশিক্ষণ কোর্স শেষে সফলভাবে শেষ করা পঞ্চাশ জন যৌনকর্মীকে ১টি করে সেলাই মেশিন, ৪০গজ থান কাপড়সহ ২০ ধরনের সেলাই ও মেশিনের উপকরণ প্রদান করা হয়।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ইয়ামাল ঝড়ে তছনছ ক্রোয়েশিয়া

উয়েফা নেশনস লিগের হাইভোল্টেজ ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন নিজেদের চ...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা