তানভীর হাসান তন্ময়
সারাদেশ

আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

সান নিউজ ডেস্ক: টাঙ্গাইলে ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। নিহতের নাম তানভীর হাসান তন্ময় (১৩)। বুধবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় সখীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: ডেঙ্গু আক্রান্ত ৫০ হাজার ছাড়াল

তন্ময় ওই ওয়ার্ডের আফ্রিকা প্রবাসী সোহেল রানার ছেলে। সে সখীপুর পিএম পাইলট মডেল গভর্নমেন্ট স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র ছিল।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম পতাকা টানাতে গিয়ে স্কুলছাত্রের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: ৯০ হাজার টন সার কিনবে সরকার

তিনি জানান, তন্ময় আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থক। সন্ধ্যায় কাঁচা বাঁশে আর্জেন্টিনার পতাকা টানাতে বাসার পাঁচ তলায় উঠতে গেলে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে গুরুতর আহত অবস্থা সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা