মুক্তিযুদ্ধের সংগঠক হাতেম আলী : স্মৃতি রক্ষার্থে ম্যুরাল স্থাপনের দাবি
সারাদেশ
মুক্তিযুদ্ধের সংগঠক হাতেম আলী

স্মৃতি রক্ষার্থে ম্যুরাল স্থাপনের দাবি

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : মহান মুক্তযুদ্ধের সংগঠক বীর মুক্তযোদ্ধা হাতমে আলী মিয়ার স্মৃতি রক্ষার্থে ময়মনসিংহের গৌরীপুরে ম্যুরাল স্থাপনের দাবি জানিয়েছেন সম্মিলিত সাংস্কৃতিক জোট ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।

আরও পড়ুন : ঝালকাঠিতে বড় ভাইয়ের হাতে ছোটভাই খুন

এ দাবি বাস্তবায়নের জন্য গতকাল বিকেলে উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফের নিকট স্মারকলিপি পেশ করা হয়েছে।

আওয়ামী লীগের এক সময়ের বর্ষীয়ান নেতা মরহুম হাতেম আলী মিয়া ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানরে ঘনিষ্ঠ রাজনৈতিক সহচর।

তিনি ছিলেন ভাষা সৈনিক। মহান মুক্তিযুদ্ধে একজন সংগঠক হিসেবে অগ্রণী ভূমিকা পালন করেন। ১৭৭২ সনে গণপরিষদ সদস্য হিসেবে তিনি বাংলাদেশের সংবিধানে স্বাক্ষর করেছেন।

আরও পড়ুন : উলিপুরে মামলার ৩ ঘন্টার মধ্যে আসামি গ্রেফতার

এছাড়া তিনি ছিলেন একজন সাংবাদিক ও লেখক। তার লেখা অপ্রকাশিত গ্রন্থ ‘মুজিব ভাই থেকে বঙ্গবন্ধু।

গৌরীপুর সম্মিলিত সাংস্কৃতিক কমান্ডের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুর রহিম জানান- ১৯৭১-এর ৪ মার্চ স্থানীয় শহীদ হারুন র্পাক ময়দানে এক জনসভায় হাতেম আলী মিয়া সহকর্মীদের নিয়ে জীবনের মায়া ত্যাগ করে পাকিস্তানিরে পতাকায় অগ্নিসংযোগ করে বাংলাদেশরে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দেশ প্রেমের উজ্জল দৃষ্টান্ত স্থাপন করে গেছেন।

ভাষা আন্দোলন, গণঅভুত্থান, মুক্তিযুদ্ধসহ বিভিন্ন আন্দোলনে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন। আন্দোলনে জড়িত থাকার কারনে তিনি একাধিকবার কারাবরণ করেন। হাতেম আলীর মিয়া বহুগণের অধিকারী ছিলেন।

আরও পড়ুন : অনিতা চৌধুরীর মৃত্যুতে পাবনায় শোকের ছায়া

উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ জানান- মুক্তিযুদ্ধের সংগঠক মরহুম হাতেম আলী মিয়ার স্মৃতি রক্ষার্থে ম্যুরাল নির্মাণের দাবিতে স্মারক লিপি দিয়েছেন স্থানীয় সম্মিলিত সাংস্কৃতিক জোট ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নেতৃবৃন্দ। প্রয়োজনীয় যাচাই-বাছাইপূর্বক এ দাবি বাস্তবায়নের উদ্যোগ গ্রহন করা হবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

অজিদের বিপক্ষে ডেভিড হেম্পের কঠিন মিশন

এশিয়া কাপ ও এশিয়ান গেমসের হতাশা পেছনে ফেলে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে বা...

‘বাংলাদেশি’ তকমা দিয়ে দেশ থেকে বহিষ্কার করা বেআইনি : কলকাতা হাইকোর্ট

যথাযথ ও প্রমাণযোগ্য আইনি প্রক্রিয়া অনুসরণ না করে এবং নিছক অনুমানের বশবর্তী হয়...

দেশের নিরাপত্তা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা অতুলনীয় : মোজতবা খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহ...

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে...

‘মারা গেলে কেউ মনে রাখবে না’

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা নানা পাটেকর আর নেই। গোয়ার ডোনা পা...

অতিরিক্ত ডিআইজি টুটুল চক্রবর্তী চাকরিচ্যুত

পদমর্যাদার অপব্যবহার করে বিমানবন্দরের ভিআইপি সুবিধা নেওয়া এবং অননুমোদিতভাবে ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা