'স্কয়ার গ্রুপের মাতা' অনিতা চৌধুরীর মৃত্যুতে পাবনায় শোকের ছায়া
সারাদেশ
'স্কয়ার গ্রুপের মাতা'

অনিতা চৌধুরীর মৃত্যুতে পাবনায় শোকের ছায়া

জেলা প্রতিনিধি, পাবনা : স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্যামসন এইচ চৌধুরীর সহধর্মিণী অনিতা চৌধুরী মারা গেছেন।

আরও পড়ুন : রংপুরে ২ জনের মৃত্যুদণ্ড

রোববার (১৩ নভেম্বর) দুপুর ১ টার দিকে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। বার্ধক্যজনিত কারণে তাঁর মৃত্যু হয়েছে। তিনি ৩ ছেলে ও ১ মেয়েসহ নাতী নাতনী ও অসংখ্য গূণগ্রাহী রেখে গেছেন। তিনি 'স্কয়ারের মাতা' নামে পরিচিত ছিলেন তিনি।

স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, মা বার্ধক্যজনিত জটিলতার কারণে মারা গেছেন।

আরও পড়ুন : উলিপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

স্কয়ার গ্রুপের বর্তমান চেয়ারম্যান স্যামুয়েল এস চৌধুরী, স্কয়ার ফার্মার ভাইস চেয়ারম্যান রত্না পাত্র, স্কয়ার ফার্মার ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী এবং স্কয়ার টয়লেট্রিজের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরীর মা তিনি।

এদিকে তাঁর মৃত্যুতে জন্মভিটা পাবনায় শোকের ছায়া নেমে এসেছে। জেলার সকল ব্যবসায়ী, রাজনৈতিক ও সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পৃথক পৃথক শোক বাণী দেওয়া হয়েছে।

পাবনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ লিমিটেডের সিনিয়র সহ-সভাপতি আলী মর্তুজা বিশ্বাস সনি বলেন, দেশ বরেণ্য শিল্পপতি প্রয়াত স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা স্যামসন এইচ চৌধুরীর স্ত্রী অনিতা চৌধুরীর মৃত্যুকে জেলার ব্যবসায়ী মহল সহ সর্বস্তরে শোকের ছাঁয়া নেমে এসেছে। আমরা ব্যবসায়ীদের পক্ষ থেকে শোক বার্তা জানিয়েছি।

আরও পড়ুন : বোয়ালমারীতে নসিমন উল্টে নিহত ১

তিনি বলেন, অনিতা চৌধুরী ছিলেন একজন মানবহিতৈষী, তিনি সবসময় মানুষের কর্মসংস্থান তৈরির মাধ্যমে মানবসম্পদ গড়ার বিষয়ে ভাবতেন। তিনি ছিলেন স্কয়ার গ্রুপের মাতা। ব্যবহারে অত্যন্ত নম্র-ভদ্র ও বিনয়ী ছিলেন। সবার সঙ্গেই তিনি মিশুক ছিলেন। সর্বদা হাসিমূখে কথা বলতেন।

পাবনা- ১ আসনের সংসদ সদস্য জাতীয় সংসদের ডেপুটি স্পীকার এডভোকেট শামসুল হক টুকু বলেন, অনিতা চৌধুরী পাবনার মাটি মানুষকে নিয়ে সব সময় ভাবতেন। জেলার উন্নয়নের তার ব্যাপক ভূমিকা রয়েছে। স্যামসন এইচ চৌধুরীর পাশে থেকে সব সময় কাজ করতেন।

এছাড়া গরীব ও দুঃখী মানুষের পাশে দাড়িয়ে তাঁদের সহযোগিতা করতেন। তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

আরও পড়ুন : কৃষকের মাঝে বিনামূল্যে সার বিতরণ

এছাড়াও পাবনা-৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স, পাবনা চেম্বাব অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সভাপতি সাইফুল ইসলাম স্বপন চৌধুরী, পাবনা প্রেস ক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমানসহ জেলার বিভিন্ন সামাজিক, রাজনৈতি, ব্যবসায়ীক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।

পারিবারিক সূত্রে, সোমবার (১৪ নভেম্বর) ঢাকায় শেষ শ্রদ্ধা শেষে দুপুরের দিকে পাবনায় নিয়ে আসা হবে। কাশিপুরস্থ খামারবাড়ী এস্ট্রাসে স্যামসন এইচ চৌধুরীর পাশেই তাকে সমাহিত করা হবে। এর আগে জন্মভিটা আতাইকুলাতে নিয়ে যাওয়া হতে পারে বলে সূত্র নিশ্চিত করেছেন। সেখানে শেষ শ্রদ্ধা জানাবেন সর্বস্তরের ব্যাক্তিবর্গ।

আরও পড়ুন : ঈশ্বরগঞ্জে ডিজিটাল মেলা অনুষ্ঠিত

প্রসঙ্গত, ২০১২ সালের ৫ জানুয়ারি স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা স্যামসন এইচ চৌধুরী ৮৬ বছর বয়সে সিঙ্গাপুরের র‍্যাফেলস হাসপাতালে মারা যান। চার বন্ধুর হাত ধরে ১৯৫৮ সালে যাত্রা শুরু করে স্কয়ার গ্রুপ। ওষুধের ব্যবসা দিয়ে শুরু করলেও পরে তা স্বাস্থ্যসেবা; ভোগ্যপণ্য; বস্ত্র; মিডিয়া, টিভি ও তথ্যপ্রযুক্তি; নিরাপত্তা সেবা; ব্যাংক ও ইনস্যুরেন্স; হেলিকপ্টার ও কৃষিপণ্য। তাঁদের প্রতিষ্ঠানের সংখ্যা ২০।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে বিষাক্ত সাপের কামড়ে শিক্ষার্থীর মৃত্যু 

ফরিদপুরের বোয়ালমারীতে বিষাক্ত সাপের কামড়ে রাফসান মোল্যা (১৬) নামে নবম শ্রেণির...

ভারতের টুরিস্ট ভিসা আবার চালু, আবেদন শুরু

দীর্ঘ প্রায় দুই বছর বন্ধ থাকার পর বাংলাদেশি নাগরিকদের জন্য আবারও পর্যটন ভিসা...

অবশেষে অবসর ভাতা পাচ্ছেন ৩,৯১৭ শিক্ষক-কর্মচারী

দীর্ঘদিন ধরে অবসর ভাতার জন্য অপেক্ষায় থাকা বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠ...

ইতালিতে ট্রিপল মার্ডার : সন্দেহভাজনের ফেসবুক পোস্ট ঘিরে নতুন আলোচনা

ইতালির রাজধানী রোমে বাংলাদেশি দম্পতি ও তাদের শিশু কন্যাকে হত্যার ঘটনায় এক বাং...

লিবিয়ায় নিখোঁজ হেমায়েত মোল্লা, ২২ লাখ টাকা দিয়েও মেলেনি খোঁজ

মাদারীপুর সদর উপজেলার পূর্ব রাস্তি গ্রামের মতিন মোল্লার ছেলে হেমায়েত মোল্লা (...

বিশ্বকাপে ইতিহাস গড়া দলের অধিনায়কের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিয়ে আলোচনায় উঠে এসেছে ছোট্ট দেশ কেপ ভার্দে।...

মুক্তিযুদ্ধ ও জুলাই আন্দোলন এক নয়: ত্রাণমন্ত্রী

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের জুলাইয়ের গণআন্দোলনকে একই দৃষ্টিভঙ্...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকার আহ্বান

দেশের ভবিষ্যৎ নির্মাণে তরুণ প্রজন্মের ভূমিকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য...

মামলার জটে থমকে ৩৪ হাজার প্রধান শিক্ষক নিয়োগ

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষক সংকট দিন দিন আরও প্রকট হয়ে...

মঠবাড়িয়া ফিশ মার্কেটে দোকান বরাদ্দে অনিয়মের অভিযোগ

‎পিরোজপুরের মঠবাড়িয়া পৌর ফিশ মার্কেটে দোকান বরাদ্দে অনিয়ম ও বৈষম্যের অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা