ফরিদপুরে
সারাদেশ

কৃষকের মাঝে বিনামূল্যে সার বিতরণ

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২২-২৩ অর্থবছরে রবি মৌসুমে ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

আরও পড়ুন: নতুন সময়সূচিতে চলবে অফিস

সোমবার (১৪ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদের হলরুমে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোশারেফ হোসাইনের সভাপতিত্বে বিতরণ কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বোয়ালমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন মুশা মিয়া। এ সময় আরও উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, সহকারী মৎস্য কর্মকর্তা, উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং উপকার ভোগী কৃষক কৃষাণীবৃন্দ। স্বাগত বক্তব্যে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ প্রীতম কুমার হোড় বলেন, এ বছর উপজেলায় গম ৯শ ৫০ জন, সরিষা ৪ হাজার জন, ভুট্টা ৫০ জন, চিনাবাদাম ৫০ জন, মসুরি ১শ ৯০ জন, খেসারি ১শ ৬০ জন, শীতকালীন পেঁয়াজ ১শ ২০ জন, মুগ ১শ ২০ জনসহ মোট ৫ হাজার ৬২০ জন কৃষকের মাঝে প্রণোদনা কর্মসূচির বীজ এবং এবং রাসায়নিক সার বিনামূল্যে বিতরণ করা হবে।

আরও পড়ুন: ইস্তাম্বুলে হামলাকারীসহ গ্রেফতার ২২

অনুষ্ঠানে বক্তাগণ উল্লেখ করেন, বর্তমান কৃষি বান্ধব সরকার রাসায়নিক সারসহ সকল আধুনিক কৃষি যন্ত্রপাতিতে ভর্তুকি প্রদান করে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কৃষি উৎপাদন ব্যবস্থা অব্যাহত রাখতে হলে কোন জমি খালি রাখা যাবে না, প্রতি ইঞ্চি জমিতে ফসল আবাদের জন্য কৃষকদের এগিয়ে আসতে হবে। অনুষ্ঠান পরিচালনা করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ ইমরান হোসেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে বাসের নিচে চাপা পড়ে থাকা শিক্ষার্থীর মরদেহ ৩ দিন পর উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারীতে বাস-ট্রাক সংঘর্ষের পর খাদে পড়ে যাওয়া বাসের নিচে চাপা পড়...

হাটলক্ষীগঞ্জে দীর্ঘদিন ধরে হয়নি সড়ক সংস্কার

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের হাটলক্ষীগঞ্জ প্রবেশদ্বারের প্রধান সড়কটির...

বোয়ালমারীতে নদী থেকে অজ্ঞাতনামা বৃদ্ধের মরদেহ উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুণবহা ইউনিয়নের গুণবহা চরপাড়া এলাকায় বারাশিয়া নদী...

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় টানা চতুর্থ দিন বাড়ল তেলের দাম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনায় জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্...

২০২৭ সালের এসএসসি পরীক্ষা দুই মাস পেছানোর ভাবনা

২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা নির্ধারিত সময়ের তুলনায় প্রায় দুই মাস পিছি...

নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২  

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অ...

ইসলামী ব্যাংকের বাংলা কিউআর লেনদেনে স্মার্টফোন জেতার সুযোগ

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর উদ্যোগে দেশব্যাপী বাংলা কিউআর জনপ্রিয় করার ল...

উলিপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

কুড়িগ্রামের উলিপুরে পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃ...

সরকারি মনিটরিংয়ের আওতায় আসছে সব প্রাথমিক বিদ্যালয়

দেশের সব প্রাথমিক বিদ্যালয়কে সরকারি মনিটরিং ব্যবস্থার আওতায় আনার উদ্যোগ নেওয়া...

বাবাজি আমার যৌবন বা শোবার ঘর নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না: কঙ্গনা

বলিউড অভিনেত্রী ও বিজেপির সংসদ সদস্য কঙ্গনা রানাওয়াতকে নিয়ে মন্তব্য করে নতুন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা