উলিপুরে মামলার ৩ ঘন্টার মধ্যে আসামি গ্রেফতার
সারাদেশ

উলিপুরে মামলার ৩ ঘন্টার মধ্যে আসামি গ্রেফতার

কামরুজ্জামান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে মামলার ৩ ঘন্টার মধ্যে দুই দস্যুতাকারীকে গ্রেফতার করে উলিপুর থানা পুলিশ।

আরও পড়ুন : অনিতা চৌধুরীর মৃত্যুতে পাবনায় শোকের ছায়া

রবিবার (১৩ নভেম্বর) মধ্য রাতে আসামিদের নিজ নিজ বাড়ি থেকে আটক করা হয়। আটককৃতরা হলো উলিপুর পৌরসভার জোনাইডাঙ্গা গ্রামের মুকুল মিয়ার পুত্র আকাশ মিয়া(১৯) ও মৃত রমজান আলীর পুত্র বিপ্লব মিয়া।

জানা গেছে, উপজেলার ধামশ্রেনী ইউনিয়নের চৌমহনী বাজারের পশ্চিম পার্শ্বে কাঠ চেড়া 'স' মিল সংলগ্ন ব্যবসায়ী আক্কাছ আলীর ভাংড়ীর দোকানে গত শুক্রবার (১০ নভেম্বর) মধ্য রাতে অজ্ঞাত নামীয় ২জন ব্যক্তি এসে দোকানে থাকা আক্কাছ আলীর পুত্র নাজমুল হুদা (১৪)কে ডেকে তুলে দোকানের ভিতরে জোরপূর্বক প্রবেশ করে এবং বাহিরে আরও অজ্ঞাতনামীয় ২ জন ব্যক্তি দাড়িয়ে থাকে।

আরও পড়ুন : রংপুরে ২ জনের মৃত্যুদণ্ড

তারা অতর্কিতভাবে নাজমুলকে মারধর করে দোকানের ক্যাশ বাক্স থাকা ৩০ হাজার টাকা নিয়ে নাজমুলকে হাত-পা বেধে দোকানে রেখে দ্রুতই চলে যায়। যাওয়ার সময় দস্যুতাকারীরা তাদের একটি মোবাইল ও একজোড়া সেন্ডেল জুতা ফেলে রেখে পালিয়ে যায়।

এ ঘটনায় রোববার(১৩ নভেম্বর) রাতে একটি মামলা দায়ের করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মিজানুর রহমান সংগীয় ফোর্সসহ অভিযান চালিয়ে অভিযুক্ত দুই দস্যুতাকারীকে গ্রেফতার করেন।

আরও পড়ুন : উলিপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

উলিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রুহুল আমীন জানান, অভিযুক্তদের ফেলে আসা মোবাইল ফোনের সুত্র ধরে তথ্য প্রযুক্তির সহায়তায় দুই দস্যুতাকারীকে নিজ নিজ বাড়ী থেকে গ্রেফতার করা হয়।

উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আশরাফুজ্জামান জানান, আটক দুই আসামিকে আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অর্থায়নের উৎস বৈচিত্র্যময় করতে হবে: অর্থমন্ত্রী

ব্যাংক ঋণ ও সরকারি কোষাগারের ওপর নির্ভরশীলতা কমিয়ে অর্থায়নের উৎস বৈচিত্র্যময়...

বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী

জ্বালানি সংকটকে বিনিয়োগে বড় বাধা বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী।...

বিজিবির বাধায় নদীপথে ১৫ জনের পুশইন চেষ্টা ব্যর্থ বিএসএফের 

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্ত দিয়ে নদীপথে ১৫ জনকে বাংল...

মে মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ৫৮৬ জন

গত মে মাসে দেশে ৫৭৫টি সড়ক দুর্ঘটনায় ৫৮৬ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৭০৫...

বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৯২০১

বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির প্রথম ধাপ এমসিকিউর (নৈবর্ত্তিক)...

প্রাথমিক শিক্ষকদের বদলিতে বড় পরিবর্তন: এবার সিদ্ধান্ত নেবে স্থানীয় প্রশাসন, কমবে ‘সিন্ডিকেট’ প্রভাব

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনা হয়ে...

কুঁড়েঘরে এসি-সিসি ক্যামেরা, মাদক ব্যবসায়ীর রাজকীয় আস্তানা!

বাইরে থেকে দেখলে সাধারণ একটি ঝুপড়ি ঘর। তবে ভেতরে প্রবেশ করলেই মিলবে ভিন্ন চিত...

টিএফআই সেল গুম মামলায় সাক্ষ্যগ্রহণ ফের স্থগিত, ২২ জুন নতুন তারিখ

র‍্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই) সেলে গুম ও নির্যাতনের অভিযোগে...

খুলনায় মসজিদে ফজরের পর গুলিবর্ষণ, দুই মুসল্লি আহত

খুলনার দৌলতপুর এলাকায় এক মসজিদের ভেতরে ফজরের নামাজ শেষে এলোপাতাড়ি গুলিবর্ষণের...

উদ্বোধনের সাড়ে তিন বছর পর মাদারীপুরে ১০ শয্যাবিশিষ্ট আইসিইউ চালু

দীর্ঘ প্রতীক্ষার পর মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের ১০ শয্যাবিশিষ্ট আইসিই...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা