সারাদেশ

আ’লীগ নেতার মামলা প্রত্যাহারের দাবি

রাকিব হাসনাত, পাবনা: পাবনার বেড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আমিনপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল হক বাবুর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা ও ভিত্তিহীন মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অবিলম্বে দ্রুত মামলা প্রত্যাহার না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচির ঘোষণা দেয়া হবে বলে হুঁশিয়ারি দেয়া হয়েছে।

আরও পড়ুন: যুদ্ধ বন্ধে পদক্ষেপ নিন

বৃহস্পতিবার (১০ নভেম্বর) বিকেলে উপজেলার কাশিনাথপুর ফুলবাগান মোড়ে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্টিত হয়। আমিনপুর থানা আওয়ামী লীগের সভাপতি ইউসুফ আলী খানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল রহিম লাল এবং বিশেষ অতিথি ছিলেন সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুল ওহাব।

সমাবেশে বক্তারা বলেন, রেজাউল হক বাবু একজন সৎ ও চরিত্রবান নেতা। কোন দুর্নীতি ও অনৈতিক কার্যকলাপ তাকে স্পর্শ করতে পারেনি। তার মতো এই রকম নেতাকে কিছু কুচক্রী মহল একজন দুষ্ট প্রকৃতির নারীকে দিয়ে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক ভিত্তিহীন মামলা দিয়ে হয়রানি করার চেষ্টা করছে। তার মেধা ও যোগ্যতা দিয়ে উন্নয়নের পাশাপাশি বেড়া ও আমিনপুর আওয়ামী লীগকে শক্তিশালী ও ঐক্যবদ্ধ করেছেন। জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করেছেন। এজন্যই একটি চক্র তার বিরুদ্ধে নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।

আরও পড়ুন: মাছ চাষ করবে ডিএনসিসি

তারা আরও বলেন, আর কোন আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে কালিমা লেপন করতে দেয়া হবে না। আওয়ামী লীগের নেতাকর্মীরা জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের প্রতিহত করা হবে। আমিনপুর ও বেড়ার জনগণ রেজাউল হক বাবুর সঙ্গে আছেন এবং থাকবেন। কোনও ষড়যন্ত্রে তিনি পিছুপা হবেন না।

তারা বলেন, বাবু ছোটবেলা থেকে বেড়া আমিনপুরের মাটিতে বড় হয়েছেন। সবাই তার চরিত্র সম্পর্কে অবগত রয়েছে। কারণ একজন মানুষ যখন বড় হওয়ার জন্য সমাজসেবামূলক কাজে জড়িয়ে পড়ে তখন তাকে কিভাবে সেখান থেকে নামানো যায় সেটাই করে থাকে। এসব কুচক্রী মহলের ষড়যন্ত্র নস্যাৎ হবে।

আরও পড়ুন: বেড়েই চলেছে ডেঙ্গুতে মৃত্যু

প্রতিবাদ সমাবেশে আরও উপস্থিত ছিলেন সুজানগরের দুলাই ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল ইসলাম শাহজাহান, আমিনপুর থানা আওয়ামী লীগের সহ-সভাপতি পুরানা ভারাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান এ এম রফিকুল্লাহ, সাগরকান্দি ইউনিয়নের চেয়ারম্যান শাহীন চৌধুরী, থানা আওয়ামী লীগের সহ-সভাপতি হুমায়ুন কবির চৌধুরী, সুষমা রাণী সাহা, রুপপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মোল্লা, মাসুমদিয়া ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহীদুল হক নেতা শহীদ, আহাম্মদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামসুর রহমান, আহাম্মদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন মিয়া প্রমুখ।

এর আগে বুধবার (৯ নভেম্বর) দুপুরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আতাউল্লাহর আদালতে ভুক্তভোগীর মা আঙ্গুরী খাতুন বাদী হয়ে মামলা করেন। আদালত মামলাটি আমলে নিয়ে আগামী ২৯ ডিসেম্বর পিবিআইকে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। মামলার অন্য আসামিরা হলেন, মোতাহার, জুনাত সরদার ও বুক্কা।গত ১৫ সেপ্টেম্বর ভুক্তভোগী তরুণী আত্মহত্যা করেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

গুইমারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

খাগড়াছড়ির গুইমারায় মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসা...

কুয়েতে বাসের চাপায় বাংলাদেশি চালক নিহত

কুয়েতের জিলিব আল শুয়ুখ এলাকায় দুই বাসের মধ্যে চাপা পড়ে এক বাংলাদেশি বাসচালক ন...

রাজধানীতে ডিএমপির সাঁড়াশি অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৯

রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪...

ছুটির দিনেও গ্যাসের হাহাকার

ছুটির দিনেও কাটেনি রাজধানীর গ্যাস সংকট। বরং সিএনজি ফিলিং স্টেশনগুলোতে ভোগান্ত...

খালেদা জিয়ার জন্মদিনে ভালুকায় বিএনপির দোয়া ও আলোচনা সভা

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে ময়...

ডেইরি ফার্মে আবেদ আলীর অপরাধ সাম্রাজ্য

সাভারের আশুলিয়ায় কেন্দ্রীয় গো-প্রজনন ও দুগ্ধ খামারের (ডেইরি ফার্ম) ভেতরে বহির...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা