সারাদেশ

লন্ডন প্রবাসী পরিবারকে হয়রানির অভিযোগ

গিয়াস উদ্দিন, নোয়াখালী: নোয়াখালীর চাটখিলে বাংলাদেশি বংশোদ্ভুত ব্রিটিশ নাগরিক শাহ্ সুফিয়ানকে লন্ডনে থাকাকালীন ঘর পোড়ানোর মিথ্যা অভিযোগে হয়রানির অভিযোগ উঠেছে।

আরও পড়ুন: শিল্প স্বার্থ রক্ষায় কাজ করছে পুলিশ

বৃহস্পতিবার (১০ নভেম্বর) বেলা ১১টার দিকে এ অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার, উপজেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকাবাসী।

সংবাদ সম্মেলন ও মানববন্ধনে বক্তরা অভিযোগ করে বলেন, ভীমপুর আঢ্য বাড়ির নুর আলম বাড়ির প্রবেশ পথে সরকারি জমি দখল করে একটি মুদি দোকান পরিচালনা করে আসছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জল রায় স্থানীদের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত করে সরকারি জমি ও বাড়ির প্রবেশ পথ দখলমুক্ত করতে নোটিশ জারি করে। এতে ব্রিটিশ নাগরিক শাহ্ সুফিয়ানের পরিবারের সাথে পূর্ব বিরোধের জের ধরে তাদেরকে ফাঁসাতে ও হয়রানি করতে নুর আলমের ভাই মেহেদী (৩৬) নিজেদের দোকানে নিজেরা আগুন দেওয়ার নাটক করে। এতে দোকানের মালামাল অক্ষত থাকে এমনকি দোকানের ভিতরের গ্যাস সিলিন্ডারগুলোও বিষ্ফোরিত হয়নি। মেহেদী দোকানে আগুন লাগিয়েছে যা সিসি টিভি ফুটেজে দেখা যায় বলে বক্তারা দাবি করেন।

আরও পড়ুন: ফারদিনের বান্ধবী বুশরা ৫ দিনের রিমান্ডে

স্বেচ্ছাসেবী সংগঠনের নারী নেত্রী তারফিনা শাহানাজ বলেন, ব্রিটিশ নাগরিক শাহ্ সুফিয়ানের কাছে যখনই চাটখিলের কোন দরিদ্র পরিবারের সমস্যার কথা বলি তিনি নিজ থেকে সর্বোচ্চ সহযোগিতা করেন। যে লোক সমাজের কল্যাণে নিবেদিত সেই লোক সমাজের ক্ষতি করবে তা কল্পনাও করা যায় না। স্বেচ্ছাসেবীদের পক্ষ থেকে মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।

ভুক্তভোগী শাহ্ সুফিয়ানের বাবা আবুল কালাম বলেন, তার ছেলে বিগত ১৫ বছর যাবত লন্ডনে ব্যবসা করছেন। গত ৩মাস আগে তিনি দেশ থেকে লন্ডনে ফিরে যান। তাকে ও তার পরিবারকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন ও মানহানি করতে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে। দোকানে আগুন লাগানোর ঘটনা পুরোপুরি নাটক বলেও তিনি দাবি করেন। এসময় তিনি আরো বলেন, সিসি টিভি ফুটেজ দেখলে নাটকের মূল রহস্য উম্মোচন হবে। দোকানের কোন কিছুই পোড়া যায়নি। কেবল তার ছেলে ও পরিবারকে হয়রানি করার উদ্দেশ্যে মিথ্যা অভিযোগ ও অপপ্রচার চালাচ্ছে। মিথ্যা অভিযোগ ও অপপ্রচার থেকে মুক্তি পেতে তিনি ঘটনার সুষ্ঠ তদন্ত করে ঘটনার রহস্য উম্মোচনের জন্য গত সোমবার বিকেলে চাটখিল থানায় অভিযোগ দায়ের করেছেন।

আরও পড়ুন: বনজের মামলায় রিমান্ডে বাবুল

এ বিষয়ে জানতে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.গিয়াস উদ্দিন বলেন, এ ঘটনায় লন্ডনে অবস্থানরত ব্যবসায়ীকে প্রধান আসামি করে একটি অভিযোগ দায়ের করা হয়েছেে। তবে দোকানে অগ্নিকান্ডের ঘটনায় সন্দেহ রয়েছে। বিষয়টি খতিয়ে দেখে আইনগত প্রদক্ষেপ নেওয়া হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা