ছবি: সান নিউজ
সারাদেশ

মিথ্যা মামলা ও পুলিশি হয়রানির অভিযোগে মায়ের সংবাদ সম্মেলন

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর চাটখিলে ষড়যন্ত্রমূলক মিথ্যা গণধর্ষণ মামলায় ফাঁসানো ও পুলিশি হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে জেলা শহর মাইজদীর একটি রেস্টুরেন্টে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী নাজমুল আলম নাঈমের মা নাজমা আক্তার। নাজমুল আলম নাঈম (২২) চাটখিল উপজেলার পুরুষোত্তমপুর গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে।

লিখিত বক্তব্যে নাজমা আক্তার অভিযোগ করেন, স্বামীর মৃত্যুর পর থেকে ছেলে নাঈম চাটখিল মেডিনোভা জেনারেল হাসপাতালে চাকরি করে সংসার চালিয়ে আসছে। অপরদিকে, আসমা আক্তার (২৭) তার ছেলের সাথে একই হাসপাতালে চাকরি করত। সেই সুবাদে তারা একে অপরকে চিনত। চেনাজানার মধ্যে বিবাহিতা আসমা আক্তার তার ছেলেকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্যক্ত করত। ছেলে তার প্রেমের প্রস্তাব নাকচ করায় আসমা ক্ষিপ্ত হয়ে তাকে চাকরিচ্যুত করতে নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়।

তিনি আরও বলেন, বিষয়টি জানাজানি হলে গত ২৫ আগস্ট আসমা তার সংসার টিকিয়ে রাখতে তার কিশোরী ছোট বোনের (১৩) পক্ষে উকিল সাজিয়ে ভুয়া নিকাহনামা তৈরি করে। পরে কাজী অফিসে গিয়ে ওই নিকাহনামার কোনো সত্যতা পাওয়া যায়নি। পরবর্তীতে নোয়াখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ৭ নম্বর আমলি আদালতে সিআর মামলা নং–৩৮২/২০২৫ দিয়ে যৌতুকের মামলা দায়ের করেন।

নাজমা আক্তার আরও জানান, মামলা দায়েরের পর নাঈম আদালতে হাজির হয়ে ভুয়া নিকাহনামা ও প্রত্যয়নপত্র দাখিল করে জামিন চাইলে বিচারক তাকে জামিন দেন। একই সঙ্গে কাজী মো. আব্দুল কুদ্দুছকে নিকাহ রেজিস্ট্রারসহ আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। পরে আদালতে কিশোরীর সেই নিকাহনামা ভুয়া প্রমাণিত হয়।

গত ১৭ অক্টোবর আদালত থেকে দুই বোন বাড়িতে গিয়ে ঝগড়াঝাঁটি করে। নাজমা আক্তারের দাবি, কিশোরী বোন নিজ হাতে নিজেকে আঘাত করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। এ ঘটনার এক মাস পর গত ১৮ নভেম্বর নোয়াখালী নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে গণধর্ষণ মামলা দায়ের করে। মামলায় হাসপাতালের ম্যানেজার সিরাজুল ইসলাম বাবুকে ১ নম্বর আসামি ও তার ছেলে নাঈমকে ৩ নম্বর আসামি করে চারজনের বিরুদ্ধে মামলা দেন আসমা আক্তার। এতে পুলিশি হয়রানি ও মিথ্যা মামলায় ছেলের ভবিষ্যৎ বিপন্ন বলে দাবি করেন তিনি।
তিনি প্রধান উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে তদন্তপূর্বক ন্যায় বিচারের আবেদন করেন।

অভিযোগের বিষয়ে জানতে নাজমা আক্তারের মুঠোফোনে কল করা হলে সংযোগ পাওয়া যায়নি। ফলে এ বিষয়ে তার কোনো মন্তব্য পাওয়া যায়নি।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী পুলিশি হয়রানির অভিযোগ নাকচ করে বলেন, বিষয়টি তার পুরোপুরি জানা নেই।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিআইডব্লিউটি-এর ইজারায় অতিরিক্ত অর্থ আদায়ের প্রতিবাদে মানববন্ধন 

মেঘনা, বুড়িগঙ্গা, ধলেশ্বরী, শীতলক্ষ্যা নদীতে বিআইডব্লিউটি-এর ইজারার নামে অতির...

রামপালে ৮০ জন প্রতিবেশীর ৮০ দুঃস্থকে সহায়তা  

রামপালে 'জয় অব গিভিং' এই প্রতিপাদ্যে ৮০ জন প্রতিবেশী ৮০ জন দুঃস্থ প্র...

ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর পরিচালনা পর্ষদের এক সভা ১৫ জুলাই, ২০২৬ বুধবা...

‘ক্যাশলেস পিরোজপুর’ কার্যক্রম ও ডিজিটাল ব্যাংকিং সেবার উদ্বোধন

ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়ে এবং গ্রাহকদের আধুনিক ব্যাংকিং সেবার সঙ্...

নোয়াখালীর উন্নয়ন-সমৃদ্ধির রূপরেখা নির্ধারণে গোলটেবিল বৈঠক

নোয়াখালীর সার্বিক উন্নয়ন, সমৃদ্ধি এবং ভবিষ্যৎ সম্ভাবনাকে সামনে রেখে অনুষ্ঠিত...

ফুলবাড়ীতে ১ লক্ষ টাকার কারেন্টজাল ধ্বংস

ফুলবাড়ী উপজেলা চত্বরে ১ লক্ষ টাকার আটককৃত কারেন্টজাল ধ্বংস করা হয়। ...

ফুলবাড়ীতে প্রতিবন্ধী শিশু ও পরিবারের মাঝে গাছের চারা বিতরণ

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার গঙ্গা প্রসাদ বেসিক অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বি...

খাগড়াছড়িতে পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় কৃষি খাতে ব্যাপক ক্ষয়ক্ষতি

খাগড়াছড়িতে টানা বৃষ্টিতে পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় আবাদী জমির ব্যাপক ক্ষতি হও...

তুচ্ছ ঘটনায় মাদক কারবারির বসতঘর পোড়াল একদল যুবক  

নোয়াখালীর বেগমগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাদক ব্যবসার অভিযোগ থাকা এক ব্যক...

ঝালকাঠিতে পৌরসভার উচ্ছেদ অভিযান

ঝালকাঠি পৌরসভা এলাকার পরিবেশ উন্নয়ন এবং জলবদ্ধতা নিরসনে খালের জমি দখল করে গড়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা