সারাদেশ

উত্তাল মেঘনায় আবারও ফেরি সার্ভিস চালু

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ সদর-গজারিয়া উপজেলার সংযোগের উত্তাল মেঘনা নদীতে দ্বিতীয় বারের মতো নৌ-পথে ফেরি সার্ভিস চালু করা হয়েছে।

বুধবার (৯ নভেম্বর) দুপুর পৌনে ১টার দিকে গজারিয়া উপজেলার কাজিপুরা ফেরিঘাট এলাকায় ফেরি সার্ভিসের উদ্বোধন হয়।

উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস ও বিআইডব্লিউটিসি পরিচালক মো. রাসেদুল ইসলাম।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৮ সালের ৩ জুন মুন্সীগঞ্জ-গজারিয়া নৌপথে প্রথমবারের মতো ফেরি সার্ভিস চালু করে।

এদিকে ৪ বছর পর মুন্সীগঞ্জ-গজারিয়া নৌপথে ফেরি চালু হওয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সঙ্গে দক্ষিণবঙ্গের ২১টি জেলার ৬০ কিলোমিটার দূরত্ব কমেছে।

গজারিয়া উপজেলা ক্রমবর্ধমান অর্থনৈতিক কর্মকাণ্ড,বাস্তবায়নাধীন শিল্পপার্ক, গার্মেন্টস ও কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের বিষয়গুলো বিবেচনায় এনে ফেরি সার্ভিসটি পুনরায় চালু করা হলো।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

সংকটে বনাঞ্চল, সতর্কবার্তা জাতিসংঘের

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অপরিহার্য বনভূমি প...

ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার ২

নওগাঁয় নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে স্থানীয়দের ভয়ভীতি দেখিয়ে চাঁদা দাবির অভি...

ইতালিতে বোরকা নিষিদ্ধ ঘোষণা

ইতালির স্কুলগুলোতে মুখ ঢাকা বোরকা ও নেকাব নিষিদ্ধ করার সরকারি সিদ্ধান্তের তীব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা