সারাদেশ

বিএনপির ৯ নেতাকর্মী কারাগারে

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ শহরের উপকন্ঠ মুক্তারপুর পুরাতন ফেরীঘাটে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় দায়ের করা দুই মামলায় জেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান রতনসহ ৯ নেতাকর্মীকে জামিনের আবেদন নামঞ্জুর করেছে আদালত।

আরও পড়ুন: আইএমএফের ঋণ পেতে যাচ্ছি

এ সময় বিএনপির ১০৬ নেতাকর্মীর জামিন মঞ্জুর করে। হাইকোর্টের ৬ সপ্তাহের জামিনের মেয়াদ শেষে বুধবার (৯ নভেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতে বিএনপির ১১৫ নেতাকর্মী আত্মসমর্পন করে।

এতে জেলা ও দায়রা জজ মো. আমজাদ হোসেন দলটির জেলা কমিটির সদস্য সচিবসহ ৯ জনের জামিন নামঞ্জুর ও ১০৬ জনের জামিন মঞ্জুর করেন।

আরও পড়ুন: সাফজয়ী ফুটবল দলকে প্রধানমন্ত্রীর সংবর্ধনা

পরে জেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান রতনসহ ৯ নেতাকর্মীকে কারাগারে প্রেরন করা হয়েছে। আসামী পক্ষের নিযুক্ত আইনজীবী অ্যাডভোকেট জাকারিয়া মোল্লা এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, গেল ২১ সেপ্টেম্বর বিকেলে শহরের উপকন্ঠ মুক্তারপুর এলাকার পুরাতন ফেরীঘাটে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে ঘন্টাব্যাপী সংঘর্ষ হয়।

আরও পড়ুন: কেবিন ক্রু থেকে জঙ্গিবাদে জড়ান এমিলি

এতে পুলিশ, সাংবাদিক ও বিএনপি নেতাকর্মীসহ অর্ধশত আহত হয়। গুরুতর আহত অবস্থায় যুবদল কর্মী শহীদুল ইসলাম শাওন ও জাহাঙ্গীর মাদবরসহ ৩ জনকে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করে। পরে যুবদল কর্মী শাওন মারা যান।

এছাড়া সংঘর্ষের ঘটনায় পরদিন ২২ সেপ্টেম্বর রাতে সদর থানায় এসআই মাঈনউদ্দিন ও শ্রমিকলীগ নেতা আব্দুল মালেক বাদী হয়ে বিএনপির সহস্রাধিক নেতাকর্মীকে আসামী করে পৃথক দু’টি মামলা দায়ের করেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ও প্রকৃত অবস্থার পর্যালোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্প...

জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

ট্রাম্পের ভয়ে লুক্সেমবার্গের নাগরিকত্ব নিচ্ছেন আমেরিকানরা

যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কারণে ইউরোপের ছোট...

সব সময় সবকিছু পরিকল্পনামতো হয় না

দেড় বছর পর বড় পর্দায় ফিরছেন নুসরাত ফারিয়া। আগামী ড...

দেবীপক্ষের সূচনায় ঢাকেশ্বরী ও বনানীতে বিশেষ আয়োজন

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার সূচনাপর্ব শ...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

‘পতনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন নরেন্দ্র মোদি’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আচরণই বলে দিচ্...

পাইকগাছায় আ’লীগ নেতা সহ গ্রেপ্তার ১৮ জন

পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৮ জন...

ক্যানসারের সঙ্গে লড়ছেন ইবরার টিপু

দেশের জনপ্রিয় ও প্রতিভাবান সুরকার ও সংগীত পরিচালক ইবরার টিপু গুরুতর অসুস্থ অব...

রায়পুরার বিদ্যালয়কে দ্রুত কলেজে রূপান্তরের ঘোষণা সচিব জিয়াউল হকের

সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক শি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা