সারাদেশ

মানুষ আলোকিত বাংলাদেশ দেখতে চায়

মাদারীপুর প্রতিনিধি: দেশের মানুষ আলোকিত বাংলাদেশ দেখতে চায়, আর খুনোখুনিতে যেতে চায় না।

আরও পড়ুন : কঠিন শর্ত মেনে ঋণ নেব না

আজ বুধবার (৯ নভেম্বর) মাদারীপুরে ঠোঁটকাটা ও তালুকাটা রোগীদের বিনামূল্যে অপারেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আমরা এখন শুনি বিএনপি-জামাত ঐক্যজোটে নাকি ঢাকা শহরে ৩০ লক্ষ, ১৫ লক্ষ, ২০ লক্ষ লোক নিয়ে বসে থাকবে। বসে থাকুন কোন অসুবিধা নাই। কিন্তু কারো জান মালের ক্ষতি হলে,কিংবা কারো চলাচলে বিগ্ন সৃষ্টি হলে আইন- শৃঙ্খলা বাহিনীর জনগণের নিরাপত্তা দেয়ার যে দায়িত্ব তারা তা পালন করবেন।

মন্ত্রী আর ও বলেন, আমরা আরো শুনি, এগুলো শুনা কথা তাদের মুখে অবশ্য শুনি নাই,তারা বসে থেকে নাকি সরকার গঠন করবেন, আমাদের প্রধানমন্ত্রী গণতন্ত্রে বিশ্বাসী, জনগণের উপর তার বিশ্বাস, জনগণের ম্যান্ডেট নিয়ে তিনি ক্ষমতায় এসেছেন, আওয়ামী লীগ কোনদিন বন্দুকের নলে কিংবা পেশী শক্তি দিয়ে ক্ষমতায় আসেনি।

তিনি আরও বলেন, সারা বাংলার জনগণের একই কথা শেখ হাসিনার কোন বিকল্প নেই, শেখ হাসিনার বিকল্প শেখ হাসিনা। সারা বাংলাদেশ নির্বাচনের জন্য তৈরি হচ্ছে এবং আওয়ামী লীগকে আবারও ভোট দিয়ে নির্বাচিত করবেন। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান এমপি।

আরও পড়ুন : সাফজয়ী ফুটবল দলকে প্রধানমন্ত্রীর সংবর্ধনা

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড.আব্দুস সোবহান গোলাপ, এমপি টাঙ্গাইল-২ আসনের এমপি তানভীর হাসান ছোটমনির, মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, পুলিশ সুপার মো. মাসুদ, মাদারীপুর পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ,কালকিনি উপজেলা পরিষদ চেয়ারম্যান মীর গোলাম ফারুক প্রমূখ।

অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে বেলারা ইসু ফাউন্ডেশন ও আছমত আলী খান ফাউন্ডেশন।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা