ছবি: সংগৃহীত
সারাদেশ

চুরির সময় বিস্ফোরণ, হতাহত ২

সান নিউজ ডেস্ক: ফরিদপুরে ট্রান্সফরমার চুরির সময় বিস্ফোরণে ২ হতাহত হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে আরও একজনকে আটক করেছে এলাকাবাসী। বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুর দমকল বাহিনীর স্টেশন ম্যানেজার সুভাষ চন্দ্র বাড়ই ও ফরিদপুর কোতোয়ালি থানার উপ-পরিদর্শক শ্রীবাস বাড়ই।

আরও পড়ুন: মাদরাসার দপ্তরিকে কুপিয়ে হত্যা

বুধবার (৯ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের ইউসুবপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মো. শাকিল শেখ (২২) ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের ইউসুবপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। আহত হলেন ফরিদপুর সদরের কানাইপুর ইউনিয়নের হোগলাডাঙ্গী গ্রামের মজনু শেখ (২৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইউসুবপুর গ্রামের হারান শেখের বাড়ির উত্তর পাশে বিদ্যুতের খুঁটি থেকে ট্রান্সমিটার চুরি করতে যায় শাকিলসহ কয়েকজন। এ সময় বিদ্যুতের তারে জড়িয়ে ট্রান্সমিটার ব্লাস্ট হয়ে শাকিল ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত হন মজনু শেখ। খবর পেয়ে দমকল বাহিনীর একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে বিদ্যুতের খুঁটি খেকে ঝুলে থাকা অবস্থায় মরদেহ উদ্ধার করে। আহত মজনুকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অন্যদিতে, এদিকে এলাকাবাসী চোর চক্রের সদস্য সন্দেহে কানাইপুর ইউনিয়নের হোগলাডাঙ্গী গ্রামের বাসিন্দা ১৬ বছরের এক কিশোরকে আটক করেছে।

আরও পড়ুন: ছাত্রলীগ সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

এ ব্যাপারে ফরিদপুর দমকল বাহিনীর স্টেশন ম্যানেজার সুভাষ চন্দ্র বাড়ই বলেন, বুধবার সকাল ৬টার দিকে মরদেহটি ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। আহত ব্যক্তিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ফরিদপুর কোতোয়ালি থানার উপ-পরিদর্শক শ্রীবাস বাড়ই বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আটক কিশোরকে থানায় নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা