ছবি: সংগৃহীত
সারাদেশ

সীমান্তে বিএসএফের গুলি, নিহত ২

সান নিউজ ডেস্ক: লালমনিরহাটেরর আদিতমারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী।

আরও পড়ুন: মাদরাসার দপ্তরিকে কুপিয়ে হত্যা

বুধবার (৯ নভেম্বর) ভোরে উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের মহিষতুলি সীমান্তে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- আদিতমারী উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের মহিষতুলি গ্রামের সাদেক আলীর ছেলে আয়নাল হক (২৮) ও একই গ্রামের সনোয়ার মিয়ার ছেলে ওয়াচকুরুনী (৩০)।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার গভীর রাতে মহিষতুলি সীমান্ত দিয়ে কয়েকজন যুবক ভারত থেকে গরু নিয়ে সীমান্ত দিয়ে বাংলাদেশে আসছিলেন। সীমান্তের ৯২১ মেইন পিলারের অধীন ৬নং নম্বর সাব-পিলার এলাকায় পৌঁছালে ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার সিতাই থানার কৈমারি বিএসএফ ক্যাম্পের টহল দলের সদস্যরা তাদের দিকে গুলি করে। এ সময় ভারতের অভ্যন্তরে গুলিবিদ্ধ হয়ে মারা যান আয়নাল হক ও ওয়াচকুরুনী। সঙ্গে থাকা কয়েকজন দুজনের মরদেহ বাংলাদেশে নিয়ে আসেন।

আরও পড়ুন: ই-ক্যাবের মাহফুজা গ্রেফতার

ঘটনার সত্যতা নিশ্চিত করে লালমনিরহাট ১৫-বিজিবির অধিনায়ক লে. কর্নেল তৌহিদুল ইসলাম বলেন, সীমান্ত দিয়ে গরু পারাপারের চেষ্টাকালে বিএসএফের গুলিতে দুজন বাংলাদেশি আহত হন। সঙ্গে থাকা অন্যরা দুজনকে বাড়িতে নিয়ে গেলে সেখানেই তাদের মৃত্যু হয়। এ ঘটনায় কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে প্রতিবাদলিপি পাঠানোর কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা