সারাদেশ

ঝালকাঠিতে দুই পক্ষের সংঘর্ষে আহত ৭

এস এম রেজাউল করিম, ঝালকাঠি : ঝালকাঠিতে পূর্ব বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে সাত জন আহত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় ৬ টার দিকে শহরের জেলে পাড়া সড়কে এ ঘটনা ঘটে ।

আরও পড়ুন: লুটপাটকারীদের ‘শ্যুট ডাউন’ করা উচিত

আহতরা হলেন- মো. মনির সরদার ( ৪৮), তার ভাই কামাল সরদার ( ৫০), রফিক সরদার (৪০), ইব্রাহিম সরদার লাভু (৪২) অপর পক্ষের আরিফ খান উজ¦ল (৩৫ ), আতাউর রহমান খান মাইনুল (২৭), রাকির হোসেন (২০)। এরা ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি রয়েছে। গুরুতর আহত ইব্রাহিম সরদার লাভুকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, পূর্ব বিরোধের জের ধরে মঙ্গলবার সন্ধ্যায় শহরের জেলে পাড়া সড়কের মৃত. কদম আলী সরদারের বাড়ি সামনে তার ছেলে মো. মনির সরদারের সাথে আরিফ খান ও আতাউর রহমান খান মাইনুলের তর্ক হয়। এক পর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে উভয় পক্ষ সংঘর্ষে জরিয়ে পরে। এসময় ওই এলাকার লোকজন আতঙ্কিত হয়ে পরে। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করায়।

আরও পড়ুন: একদিনে ডেঙ্গু আক্রান্ত ৮২০

ঝালকাঠি সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. সুলতানা সনিয়া বলেন,‘ আহত কয়েকজনকে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হলে এদের চিকিৎসা দেওয়া হয়। গুরুতর অবস্থায় একজনকে বরিশালে পাঠানো হয়েছে।

ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার প্রশান্ত দে বলেন,‘ সামান্য বিষয় নিয়ে দুই পক্ষের সংঘর্ষ হয়। আহতরা ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। লোকজন হাসপাতালের মধ্যে ভির করছিল। আমরা বহিরাগতদের বের করে দিয়েছি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

রূপপুরে চালু হচ্ছে রোসাটমের ওআইএসএস প্রযুক্তি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ও দ্বিতীয়...

দেড় কোটি টাকার বাজেটে দুর্গাপূজার প্রস্তুতি তুঙ্গে

রাজধানীর ঐতিহাসিক ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে শুরু হয়েছে সনাতন ধর্মাবল...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

চায়ের দোকানী আসমা হত্যা রহস্য উন্মোচন, গ্রেফতার ২

একটি নাকফুল এবং একই থান কাপড় থেকে তৈরি দুই প্যান্ট...

১০ হাজার টন চিনি ক্রয়ের অনুমোদন দিল সরকার

দেশের বাজার চাহিদা মেটাতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ১০ হাজার মেট্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা