প্রতীকী ছবি
সারাদেশ

বান্দরবান ভ্রমণে নিষেধাজ্ঞা বাড়লো

সান নিউজ ডেস্ক: বান্দরবান ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞার সময় আবারও বাড়ানো হয়েছে।

আরও পড়ুন: একদিনে ডেঙ্গু আক্রান্ত ৮২০

শুক্রবার (৪ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসকের এক গণ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি জানান, পর্যটকদের সার্বিক নিরাপত্তা বিবেচনায় রুমা, রোয়াংছড়ি, থানচি ও আলীকদমে পর্যটকদের ভ্রমণে সাময়িক নিষেধাজ্ঞা ১২ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।

আরও পড়ুন: চিন্তিত নই, গ্যাস দিতে চেয়েছে চীন

প্রশাসন সূত্রে জানা গেছে, জেলার রুমা-রোয়াংছড়ি, থানচি ও আলীকদম উপজেলার সীমান্তবর্তী পাহাড়ি এলাকাগুলোতে যৌথ বাহিনীর জঙ্গি ও সন্ত্রাসবিরোধী অভিযান চালানো হচ্ছে। পর্যটকদের সার্বিক নিরাপত্তা বিবেচনায় স্থানীয় ও বিদেশি পর্যটকদের জেলার এ চার উপজেলা ভ্রমণে সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

প্রসঙ্গত, ১৭ সেপ্টেম্বর সন্ধ্যা থেকে রুমা-রোয়াংছড়ি উপজেলা ভ্রমণে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা দেয় স্থানীয় প্রশাসন। ২৩ অক্টোবর সন্ধ্যা থেকে ৩০ অক্টোবর পর্যন্ত আলীকদম-থানচিসহ চার উপজেলা ভ্রমণে নিষেধাজ্ঞা দেয় প্রশাসন। পরে তা কয়েক দফায় বাড়িয়ে ৮ নভেম্বর পর্যন্ত করা হয়। আজ পুনরায় এ নিষেধাজ্ঞা বাড়িয়ে ১২ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা