ছবি: সংগৃহীত
সারাদেশ
ইউএনও হত্যাচেষ্টা মামলা

রবিউলের ১৩ বছরের কারাদণ্ড

সান নিউজ ডেস্ক: দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলী শেখকে হত্যাচেষ্টা মামলার একমাত্র আসামি রবিউল ইসলামকে ১৩ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১৩ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৮ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে তাকে।

আরও পড়ুন: কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি

মঙ্গলবার (৮ নভেম্বর) বেলা ১১টার দিকে দিনাজপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালত এবং স্পেশাল ট্রাইব্যুনাল-৪ এর বিচারক সাদিয়া সুলতানা এ রায় দেন। রায় ঘোষণার সময় রবিউল ইসলাম (৩৫) আদালতে উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্ত রবিউল ইসলাম দিনাজপুরের বিরল উপজেলার বিজোড়া ইউনিয়নের বিজোড়া গ্রামের বাসিন্দা। তিনি দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে ফরাশ পদে কর্মরত ছিলেন। পরে জেলা প্রশাসকের বাসভবনে মালির কাজ করতেন। ঘটনার কয়েক মাস আগে জেলা প্রশাসকের বাসভবনে অসৌজন্যমূলক আচরণের কারণে তাকে বদলি করা হয় ঘোড়াঘাট উপজেলায়। সেখানে ইউএনওর বাসভবনে মালির কাজ করতেন রবিউল।

আরও পড়ুন: একদিনে ডেঙ্গু আক্রান্ত ৮২০

২০২০ সালের ২ সেপ্টেম্বর দিবাগত রাত দুইটার দিকে ইউএনওর সরকারি ডাকবাংলোতে ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলী শেখের ওপর হামলার ঘটনা ঘটে। ৩ সেপ্টেম্বর রাতে ওয়াহিদা খানমের ভাই শেখ ফরিদ অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে ঘোড়াঘাট থানায় একটি মামলা করেন। ঘটনার পরপরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক সংস্থা তদন্তের কাজ শুরু করে। ইউএনওর বাসভবনের নৈশপ্রহরী নাহিদ হাসান পলাশসহ অর্ধশত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করেন সংস্থার সদস্যরা।

র‍্যাবের অভিযানে আটক হন উপজেলা যুবলীগের সদস্য আসাদুল ইসলামসহ নির্মাণ শ্রমিক সান্টু ও নবিরুল ইসলাম। পরে তদন্তের ভার পুলিশের হাতে এলে ইউএনওর বাসভবনের কর্মরত রবিউল ইসলামকে আটক করে পুলিশ। ১২ সেপ্টেম্বর রংপুর রেঞ্জের তৎকালীন ডিআইজি দেবদাস ভট্টাচার্য সংবাদ সম্মেলন করে হামলাকারী হিসেবে রবিউলের নাম নিশ্চিত করেন।

আরও পড়ুন: চিন্তিত নই, গ্যাস দিতে চেয়েছে চীন

২০ সেপ্টেম্বর রবিউল দিনাজপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত-৭-এর বিচারক ইসমাইল হোসেনের কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরদিন মামলার তদন্ত কর্মকর্তা ও জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমাম জাফর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে রবিউলের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

দিনাজপুর আদালতের পুলিশ পরিদর্শক মনিরুজ্জামান বলেন, চলতি বছরের ২৬ সেপ্টেম্বর মামলাটির যুক্তিতর্ক শেষ হয়। মামলায় মোট ৫৩ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। আসামি রবিউল ইসলাম উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন। আজ মামলার রায় ঘোষণা করা হয়।

আরও পড়ুন: সর্বোচ্চ ভোটে নির্বাচিত বাংলাদেশ

রায়ে সন্তুষ্টি প্রকাশ করে মামলার বাদী ও ইউএনওর ভাই শেখ ফরিদ মুঠোফোনে বলেন, আদালত সাক্ষীদের জবানবন্দি ও মামলার বিভিন্ন আলামত পর্যবেক্ষণ শেষে এ রায় দিয়েছেন। এ রায় দ্রুত কার্যকর করার আহ্বান জানান তিনি।

আদালতের সরকারি কৌঁসুলি সামসুর রহমান পারভেজ বলেন, এ রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হলেও আসামির সাজা কম হয়েছে। ৩০৭ ধারায় যে অপরাধ সংঘটিত হয়েছে, তাতে আসামির যাবজ্জীবন কারাদণ্ড হয়।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১১ বছর শিকলবন্দি জাফর, অসহায় অসুস্থ বাবা-মা

ফরিদপুরের আলফাডাঙ্গায় এক অসুস্থ ছেলেকে ঘিরেই আবর্তিত হচ্ছে বৃদ্ধ বাবা-মায়ের জ...

নির্বাচনের আগের প্রতিশ্রুতিই এখন বাস্তবায়ন হচ্ছে : প্রেস সচিব

তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্র...

অতীতের অব্যবস্থাপনা কাটিয়ে উঠলেই স্বাস্থ্যব্যবস্থার প্রতি মানুষের আস্থা ফিরবে : রাষ্ট্রপতি

দীর্ঘদিনের দুর্নীতি, সম্পদের অপচয় ও এলোমেলো ব্যবস্থাপনা থেকে মুক্তি পাওয়া গ...

মাইক্রোসফটের সেবায় বিপর্যয়, বিশ্বজুড়ে ভোগান্তিতে লাখো ব্যবহারকারী

বিশ্বের বিভিন্ন দেশে মাইক্রোসফটের একাধিক অনলাইন সেবা একযোগে বিকল হয়ে যাওয়ায...

সচেতনতার মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি কমানো সম্ভব: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ডায়াবেটিস সম্পর্...

৮৬ মিনিটে বজ্রপাত! আরশাদের বাঁ-পায়ের শটে ভেঙে গেল ২৩ বছরের স্বপ্ন, সাফের ফাইনালে পাকিস্তান

ফুটবল মাঝে মাঝে বড় নির্মম এক খেলা। ৯০ মিনিট ধরে যে দল বল দখলে রাখে, আক্রমণ স...

খাগড়াছড়িতে নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় চেঙ্গী নদীতে পড়ে বাদল ত্র...

নওগাঁয় দেবোত্তর সম্পত্তি রক্ষার দাবিতে মানববন্ধন

নওগাঁর পত্নীতলা উপজেলার আমাইড় ইউনিয়নের চকভবানী গ্র...

১৫০ বছর বাঁচতে চান পুতিন!

বার্ধক্যকে বুড়ো আঙুল দেখিয়ে মানবজীবনকে দীর্ঘায়িত করার এক অভিনব ও চাঞ্চল্যকর ব...

ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসা শিক্ষককে গণপিটুনি

নোয়াখালীর বেগমগঞ্জে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে (৯)...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা