সারাদেশ

রুপপুর প্রকল্পের শ্রমিক নিহত

জেলা প্রতিনিধি, পাবনা: পাবনার ঈশ্বরদীতে ট্রাক চাপায় নির্মাণাধীন( আরএনপিপি) পারমানবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত নান্টু বিশ্বাস (৪২) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। বুধবার (৯ নভেম্বর) সকাল সোয়া ৭টার দিকে দাশুডিয়া- লালন শাহ সেতুর দিয়াড় বাঘইল মুজিবর সরদারের রাইচ মিলের সামনে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন : নেপালে শক্তিশালী ভূমিকম্পে নিহত ৬

নিহত নান্টু বিশ্বাস রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের রোসেম কোম্পানির একজন শ্রমিক এবং উপজেলার সলিমপুর ইউনিয়নের মানিকনগর বিশ্বাসপাড়ার মজিদ বিশ্বাসের ছেলে।

প্রত্যক্ষদর্শী হাবিবুর রহমান জানান, নান্টু বিশ্বাস মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে কর্মস্থল রুপপুর প্রকল্পে যাচ্ছিলেন। পথে রুপপুর মোড় থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই সে মারা যায়। এসময় পুলিশে খবর দিলে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। তিনি অভিযোগ করে বলেন, রুপপুর অঞ্চলে প্রায়ই সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটলেও সংশ্লিষ্টদের দুর্ঘটনা রোধে কোন উদ্যোগ নেই। যার জন্য বারবার তাজা প্রাণ ঝরছে।

পাকশী হাইওয়ে পুলিশের ইনচার্জ আশিষ স্যানাল জানান, ঘাতক ট্রাকটিকে এখনো সনাক্ত করা যায়নি। নিহতের মরদেহ তার পরিবার নিয়ে গেছে। ট্রাক এবং চালককে আটকের চেষ্টা করা হচ্ছে। আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা